শহরের নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস! ছড়াচ্ছে শিশু ও প্রবীণদের মধ্যে

শহরে নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শিশু এবং প্রবীণরাই এক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে।

শহরে নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শিশু এবং প্রবীণরাই এক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। শহরের অধিকাংশ পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলিতে বেডের আকাল। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই ভাইরাসের আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে।

শহরের নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস! ছড়াচ্ছে শিশু ও প্রবীণদের মধ্যে

শুরু হচ্ছে সাধারণ ইনফ্লুয়েঞ্জার লক্ষ্ণ দিয়ে। জ্বর, সর্দি কাশি। কিন্তু কমছে কোনওভাবেই। চোখ লাল হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে ফুসফুস পর্যন্ত আক্রান্ত হচ্ছে। ডায়ারিয়া, কানে সংক্রমণ, শ্বাসকষ্ট, বমি অন্য লক্ষ্মণগুলির মধ্যে রয়েছে। সুস্থ হতে ৩০ থেকে ৩৫ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। শিশু বাড়ি ফিরে যাওয়ার পরও ফের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। পার্কসার্কাসের বেসরকারি হাসপাতালে এরকম অনেক রোগীর পরিবারের সন্ধান পাওয়া গিয়েছে।

চিকিৎসকরা আবার জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে সোয়াইন ফ্লু সংক্রমণের উপসর্গ মিলে যাচ্ছে। ধাঁধায় পড়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সোয়াইন ফ্লুর ওষুধ বাজারে থাকলেও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে কোনও ওষুধ কিংবা টিকা নেই। লক্ষ্মণ অনুযায়ী চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি এখনও আয়ত্বের মধ্যে রয়েছে বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

রোগের সঙ্গে লড়াইয়ে প্রাথমিক কিছু উপায়ও বাতলে দিয়েছেন চিকিৎসকরা। চোখ, নাক কিংবা মুখে হাত দিতে হবে হাত ধুয়ে। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+