৪২ টি আসনে প্রার্থী ৮ গুণের বেশি! দিল্লি যাচ্ছে বিজেপি নেতত্ব
রাজ্য বিজেপির নির্বাচনী কমিটিতে ৪২ আসনের জন্য তালিকায় স্থান পেয়েছেন প্রায় ৩৫০ জন। সূত্রের খবর এমনটাই। এই তালিকা নিয়েসোমবার দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা।
রাজ্য বিজেপির নির্বাচনী কমিটিতে ৪২ আসনের জন্য তালিকায় স্থান পেয়েছেন প্রায় ৩৫০ জন। সূত্রের খবর এমনটাই। এই তালিকা নিয়ে সোমবার দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। সেখানে অমিত শাহের সঙ্গে আলোচনার পর তালিকা চূড়ান্ত করা হবে। তবে ওই ৩৫০ জনের নামেই বাইরেও কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের তালিকায় কেউ থাকলে, সেই নামও যুক্ত হতে পারে।

এই মুহুর্তে রাজ্যে সক্রিয় দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন নেতার সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গেও তিনি কথা বলছেন বলে জানা গিয়েছে। এন্টালি, বেলেঘাটা-সহ কলকাতার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বৈঠক শেষ করে ফেলেছেন তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বকে কী ভাবে কাজ করতে হবে, তারও নির্দেশ দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দলের প্রার্থী তালিকা নিয়েও বিপাকে পড়েছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী রাজ্য বিজেপি কিংবা নির্বাচনী কমিটি, উভয়ের তরফেই জানিয়ে
দেওয়া হয়েছে, তালিকার কোনও মান্যতা নেই।












Click it and Unblock the Notifications