ক্রেতা সেজে সাউথ সিটি মলে লক্ষাধিক টাকার গয়না চুরি, ধৃত ২
সাউথ সিটি মলের একটি গয়নার দোকান থেকে লক্ষাধিক টাকার হিরের আংটি চুরির ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করল গোয়েন্দা শাখা। ক্রেতা সেজে দুজনে এই চুরি করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সাউথ সিটি মলের একটি গয়নার দোকান থেকে লক্ষাধিক টাকার হিরের আংটি চুরির ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করল গোয়েন্দা শাখা। ক্রেতা সেজে দুজনে এই চুরি করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গিয়েছে, ধৃত নাবিয়া বিবি (৫২) সোনারপুর ও মমতাজ বেগম (৫৮) ভাঙর এলাকার বাসিন্দা। নাবিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া আংটিও।
পুলিশ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর দুপুরে ওই দুই মহিলা প্রিন্স আনোয়ার শাহ রোডের মলে আসেন। দোকানে কর্মচারীদের সঙ্গে কথা বলে বেশ কিছু গয়না দেখেন। তার মধ্যে ছিল একটি হীরের আংটিও। তারা দুজন বেরিয়ে যাওয়ার পরে দোকানদার দেখেন হীরের আংটি খোয়া গিয়েছে।
সিসিটিভি খতিয়ে দেখে দোকানের মালিকের সন্দেহ হয় যে এটা নিশ্চয়ই দুই মহিলার কীর্তি। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications