হাতের জাদুতে থিমের বা সাবেকির ভেলকি, এই শিল্পীর শিল্পে মজতে প্রস্তুত শহর
হাতের জাদুতে থিমের বা সাবেকির ভেলকি, এই শিল্পীর শিল্পে মজতে প্রস্তুত শহর
কলকাতার প্রতিমা শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিল্পী নবকুমার পাল। যার হাতের জাদুতে থিমের বা সাবেকি উভয় ক্ষেত্রেই অসামান্য রূপ পায় মাতৃপ্রতিমার। যার হাত ধরে বিভিন্ন পূজো বারে বারে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে। তার তৈরি প্রতিমা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে মার্কিন মুলুকে।

তার কাছ থেকে আমরা বিভিন্ন সময়ে অসাধারণ সমস্ত মাতৃ প্রতিমা দেখতে পেয়েছি,কলকাতার শিল্পীদের মধ্যে তিনি আজ অন্যতম এক ব্যস্ত শিল্পী। বারে বারে তার কাজ আমাদেরকে মুগ্ধ করেছে,আমরা অপেক্ষায় থাকি তার কাজ দেখার জন্য এ বছরেও তার ব্যস্ততা তুঙ্গে, উত্তরের বিখ্যাত কুমারটুলি সর্বজনীন, কেষ্টপুর প্রফুল্লকান পশ্চিম অধিবাসীবৃন্দ, সল্টলেক এ কে ব্লক,সটলেক এ. ই পার্ট -১ বা প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক সহ বিভিন্ন মণ্ডপে তার প্রতিমা আলোকিত করবে। প্রতি বছরের মতো এ বছরও বহু মানুষ তার তৈরি অসামান্য কিছু প্রতিমা দেখবার জন্য।
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।
প্রথম দিন ২৬ সেপ্টেম্বর মা শৈলপুত্রী পুজো দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর মা ব্রহ্মচারিণী পূজা তৃতীয় দিন ২৮ সেপ্টেম্বর মা চন্দ্রঘন্টা পুজো চতুর্থ দিন ২৯ সেপ্টেম্বর মা কুষ্মাণ্ডা পুজো পঞ্চম দিন ৩০ সেপ্টেম্বর মা স্কন্দমাতা পূজা ষষ্ঠ দিন পয়লা অক্টোবর মাতা কাত্যায়নী পুজো সপ্তম দিন অক্টোবর ২, মা কালরাত্রি পুজো অষ্টম দিন ৩ অক্টোবর দুর্গা অষ্টমী, মহাগৌরী পুজো মহানবমী নবম দিন ৪ অক্টোবর মহানবমী, শারদীয়া নবরাত্রির পারণ দশম দিন ৫ অক্টোবর দশমী, দুর্গা বিসর্জন এবং বিজয়াদশমী












Click it and Unblock the Notifications