ধর্মতলায় অমিত শাহকে সভা করতে দিতে চায় না রাজ্য সরকার? ডিভিশন বেঞ্চে আবেদন

ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল নবান্ন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে। দ্রুত শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার।

কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্য বিজেপি সভা করবে। ২৯ নভেম্বরের সেই সভায় উপস্থিত থাকতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সভা নিয়ে বিজেপি প্রচারও শুরু করে দিয়েছে। কিন্তু কলকাতা পুলিশ কিছুতেই ওই সভার অনুমতি দিচ্ছিল না। শেষপর্যন্ত ওই সভা করার জন্য আদালতের দ্বারস্থ হন রাজ্য বিজেপি নেতৃত্ব।

High court

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গত পরশুদিন সোমবার শুনানি হয়। কেন পুলিশ সভা করতে বাধা দিচ্ছে? হতবাক হয়েছিলেন বিচারপতি মান্থা। সভা করার অধিকার সকলের আছে৷ এই কথা তিনি জানান। এরপর নির্দেশ দেন ওই সভা নির্দিষ্ট দিনেই হবে। ২৯ তারিখ ধর্মতলাতেই হবে।

আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তারা সেই বিষয়ে আদালতে জানাতে পারবে।

বৃহস্পতিবার অর্থাৎ আগামী কাল বেলা তিনটে নাগাদ রেগুলার বেঞ্চে পরের শুনানি হবে। সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। এই কথাই বলেছিল আদালত। পুলিশ কেন সভা করতে দিতে চায় না? সেই কথাও শুনতে চেয়েছিল আদালত।

এরই মধ্যে ঘটনাপ্রবাহ নতুন মোড় নিল। রাজ্যের তরফে এই ঘটনায় ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করল নবান্ন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবাগনাম। প্রশ্ন একটাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি সভা করতে দিতে চাইছে না রাজ্যের শাসক দল? কিন্তু কেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+