যে সব অধ্যাপকদের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল তাঁরাই শুধু পুনর্বহাল, সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

‘সবাই তো আর অমর্ত্য সেন বা সত্যেন বোস নন, যে তাদের চাকরিতে বহাল রাখতে হবে!’

কলকাতা, ২ ডিসেম্বর : যে সব অধ্যাপকদের ট্র্যাক রেকর্ড ভালো, কেবলমাত্র তাদেরই বহাল রাখা হবে পদে। অবসরপ্রাপ্ত অধ্যাপকদের পুনর্বহাল প্রসঙ্গে সার্কুলার জারি করে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর ৬০ বছরের বেশি বয়সী অধ্যাপকদের চাকরিতে এক্সটেনশন করা হবে না। শুধুমাত্র তাদেরই বহাল করা হবে, যাদের রেকর্ড ভালো।

রাজ্যজুড়ে অধ্যাপকদের পুনর্বহালের দাবিতে সরব হয়েছে সমস্ত অধ্যাপক সংগঠন। জুটা থেকে শুরু করে ওয়েবকুপা পর্যন্ত সমস্ত সংগঠনই রাজ্যের এই সার্কুলারের বিরুদ্ধে কর্মবিরতি পালন করছে। তাঁদের একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি, অধ্যাপকদের পুনর্বহালের কারণে তরুণরা চাকরি পাচ্ছেন না। পার্থবাবু এ প্রসঙ্গে আরও বলেন, 'সবাই তো আর অমর্ত্য সেন বা সত্যেন বোস নন, যে তাদের চাকরিতে বহাল রাখতে হবে!'

যে সব অধ্যাপকদের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল তাঁরাই শুধু পুনর্বহাল, সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

পার্থবাবুর কথায়, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাঁদের মধ্যে মাত্র এক জন অধ্যাপক তাঁর চাকরির মেয়াদ বাড়াতে আগ্রহী নন। তিনজন অবসর নিয়েছেন। বাকি ৩১ জন এখনও এক্সটেনশনে চাকরি করছেন। তাঁর প্রশ্ন, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম চিত্র হলে সারা রাজ্যে পরিস্থিতি কী দাঁড়াবে? সেদিক চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের যুব সম্প্রদায়ের কথা চিন্তা করেই এই সার্কুলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+