পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবে স্থানীয় থানা, নির্দেশ নবান্ন থেকে
করোনা আবহেও শহরে পুজোর প্রস্তুতি
করোনা আবহের মধ্যেই রাজ্য তথা কলকাতায় দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্নও। কোভিড পরিস্থিতিতে পুজোর সামগ্রিক পরিকল্পনা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে স্থানীয় থানার বৈঠক নিয়ে নির্দেশ পাঠাতে চলেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে এও জানা গিয়েছে যে উত্তরবঙ্গ থেকে ফিরে এসে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রতিটি জেলা পুলিশ, জেলা এসপিদের কাছে ও পুলিশ কমিশনারদের কাছে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।
যেখানে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সব পুলিশ কমিশনার ও এসপিদের নির্দেশ দিয়েছেন যে তাঁরা যেন স্থানীয় থানাকে তাদের এলাকার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন এবং কোভিড আবহে কি কি ব্যবস্থা কমিটিগুলি নিয়েছে তা যেন থানার দায়িত্বপ্রাপ্ত ওসি/আইসিকে জানানো হয়। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়া হবে। এছাড়াও করোনা পরিস্থিতিতে পুজো কমিটিগুলি আর কি কি ব্যবস্থা নিতে পারে তাও থানাগুলর সঙ্গে আলোচনা করা হবে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications