Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আমার ফোন রেকর্ড করার আগে অনুমতি নেননি সাংবাদিক', ক্ষমা চেয়েও বললেন কবীর সুমন

সংবাদমাধ্যমের কর্মীর সঙ্গে কবীর সুমনের বিবাদ যেন থামতেই চায়ছে না। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই এই ইস্যুতে কয়েকভাগে বিভক্ত। যদিও রবিবার একটি ফেসবুক পোস্টে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন কবীর সুমন, এবার তিনি নতুন একটি পোস্টে প্রশ্ন তুললেন তাঁর অনুমতি ছাড়াই কথপোকথন রেকর্ড করে ভাইরাল করেছেন সাংবাদিক!

আমার ফোন রেকর্ড করার আগে অনুমতি নেননি সাংবাদিক: সুমন

রবিবারই শেষ ফেসবুক পোস্টে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কবীর সুমন লিখেছেন, 'একটা কথা বলা জরুরি। খুব জরুরি। একটি বিশেষ চ্যানেলের এক প্রতিনিধি যখন আমায় ফোন করেন তিনি কিন্তু আমাদের দুজনের কথাবার্তা রেকর্ড করার কথা আমায় বলেননি, আমার অনুমতি নেননি।'

ওই পোস্টেয় সুমন আরও লিখেছেন, 'যে চ্যানেল ও দল দীর্ঘকাল ধরে আমাদের দেশের মুসলমানদের আক্রমণ ও অপমান করে চলেছে, যে দলের কোনও কোনও নেতাকে বলতে শোনা গেছে অমুক সম্প্রদায়ের মৃত মহিলাদের কবর থেকে তুলে ইত্যাদি ইত্যাদি, তাদের গালাগাল দেওয়ার অধিকার আমার নেই। যে দলের এক নেতা, বর্তমানে বিধায়ক, মুখ্যমন্ত্রীকে, যিনি একজন মহিলা, সমানে "বেগম" বলে যান, নন্দীগ্রামকে বলে যান "মিনি পাকিস্তান" তাঁর দলকে মুখের কথায় আক্রমণ করতে পারব না আমি। তখন বিরোধীকে বলতে দিতে হবে। আমাদের সুংখ্যালঘুদের যারা যুগ যুগ ধরে "কাটুয়া" "নেড়ে" বলে চলেছে তাদের আছে তা বলার অধিকার। কারণ? "বিরোধী"? মানে মুসলমানদের বিরোধী?এদিকে আমিও তো বিজেপি আর এস এসের বিরোধী, আমার বেলা কী হবে। বিজেপি আর এস এসের করা কটুক্তি তাহলে অনুমোদনযোগ্য। আমি কটুক্তি করলে গোঁশা, মুণ্ডপাত। এই তো?'

এর আগের একটি পোস্টে বিজেপি আরএসএস ও সহনাগরিকদের কাছে ক্ষমা চেয়েছিলেন সুমন। কারণ দু'দিন আগে তাঁর ও বাংলা টিভি চ্যানেলের এক সাংবাদিকের ফোনের কথপোকথন ভাইরাল হয়েছিল সোশ্যলা মিডিয়ায়৷ যেখানে কদর্য ভাষায় সাংবাদিক, বাঙালি জাতি, সেই মিডিয়া হাউস এবং বিজেপি, আরএসএসকে আক্রমণ করতে শোনা গিয়েছিল সুমনকে! যদিও রবিবারের ফেসবুক পোস্টে সুমন লিখেছেন, 'পয়েন্ট ধরে ধরে আরও বলা যায়, কিন্তু আমি তা চাইছি না। সুযোগ বুঝে এক কমিউনিস্ট পার্টির নেতাও উপদেশ দিচ্ছেন। অর্থাৎ আমার বিরুদ্ধে ডান বাম ঐক্যবদ্ধ। "মেলাবেন তিনি মেলাবেন" লিখেছিলেন কবি অমিয় চক্রবর্তী। "তিনি" স্তরের নই আমি। কিন্তু, যা দেখছি, আমিও পারলাম।

এসব সত্ত্বেও আমি উত্তেজনা প্রশমনের পক্ষে। কাজেই আমার করা খিস্তির জন্য দু:খিত। অমুক সম্প্রদায়ের মহিলাদের কবর থেকে তুলে ইত্যাদি ইত্যাদি করতে বলার জন্য দু:খ প্রকাশ? কেউ করবেন কি? কে বা কারা?'

একটি ফেসবুকে পোস্টে সুমন একাধিক প্রশ্নের সঙ্গে বারবার অভিযোগ করেছেন যে তাঁর অনুমতি ছাড়া কিভাবে এই রেকর্ডিং সাংবাদিক বাইরে বের করলেন? সুমন লিখছেন, 'লুকিয়ে রেকর্ড করা একটি অডিও ক্লিপ যেমন অনেকে শুনেছেন। শুনে যাঁরা দু:খ পেয়েছেন, আঘাত পেয়েছেন তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী এই অধম।' কিন্তু কবীর সুমন ও বাংলা টিভি চ্যানেলের সাংবাদিকের সেই কথপোকথনে স্পষ্ট শোনা গিয়েছে সুমন সাংবাদিককে বলছেন টেলিকাস্ট করতে তাঁর বক্তব্য৷'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+