করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মারা গেলেন সেনা ব্রিগেডিয়ার
করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মারা গেলেন সেনা ব্রিগেডিয়ার
ভারতীয় সেনার ব্রিগেডিয়ার, যিনি কলকাতার ইস্টার্ন কম্যান্ড হেডকোয়ার্টের বদলি হয়ে এসেছিলেন, বৃহস্পতিবার কোভইড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ব্রিগেডিয়ার বিকাশ স্যানাল ফোর্ট উইলিয়ামে বদলি হয়ে এসেছিলেন এবং তাঁর কোভিড–১৯ ধরা পড়েছিল।

তিনি আলিপুরের আর্মি কম্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে ইস্টার্ন কম্যান্ড থেকে। সূত্রের খবর, তাঁর স্ত্রী ও কন্যারও কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। সরকারিভাবে দেখা হচ্ছে যে বিকাশ সান্যালের সংস্পর্শে এই কয়েকদিনে কারা কারা এসেছিলেন।
রাজ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। শহরে মোট কেসের সংখ্যা ৬ হাজারের বেশি। ১ জুলাই পর্যন্ত কলকাতায় সক্রিয় কেসের সংখ্যা ১,৯৫৮ ও নতুন করে ১০৬টি সক্রিয় কেস ধরা পড়েছে। কলকাতায় মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৩৮৬টি। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে শহরে।












Click it and Unblock the Notifications