ধর্মতলায় গ্র‍্যান্ড হোটেলের সামনে হকাররা বসবেন? কী বলল কলকাতা হাইকোর্ট?

হকারদের পক্ষেই রায় গেল। গ্র‍্যান্ড হোটেলের সামনেই হকাররা ব্যবসা করতে পারবেন। তাদের সেখান থেকে সরানো হচ্ছে না। তবে কেউ লাইন অতিক্রম করতে পারবে না। এই সিদ্ধান্তই জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

হকাররা ব্যবসা করতে পারবেন ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে। হকারদের স্বার্থে কলকাতা পুরসভা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগকেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।

Amrita Sinha

কলকাতা শহরের হেরিটেজ সৌধ গ্র্যান্ড হোটেল। তার সামনে থেকে কর্তৃপক্ষ হকার সরাতে চেয়েছিল। এজন্য উপযুক্ত জায়গায় কর্তৃপক্ষকে আবেদন করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট।

পুরসভা, পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটি সৌধের সামনে হকারদের বসার জন্য লাইন টেনে দিয়েছে। ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীদের জন্য এবং একভাগ হকারদের জন্য বরাদ্দ করা হয়েছে। হকাররা ওই লাইন অতিক্রম করতে পারবে না। পুলিশকে এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

সৌধের প্রবেশ পথ থেকে দুই দিকে ১০ ফুট করে হকার মুক্ত জায়গা রাখা হয়েছে। কর্তৃপক্ষ সেই জায়গা বাড়িয়ে ২২ ফুট করার দাবি জানায়। সৌধ তথা অতিথিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ যাতায়াতের স্বার্থে এই আবেদন। এই মর্মে কলকাতা হাইকোর্টে যান গ্র‍্যান্ড কর্তৃপক্ষ।

সিইএসসি দফতর জানিয়েছে, সেখানে কোনও হকার বিদ্যুৎ চুরি করে না। তাদের বিদ্যুৎ সরবরাহ করার জন্য দুটি মিটার লাগানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা হকারদের দিকেই সায় দিয়েছেন। এই বিষয়ে কমিটির কাছে আবেদন করতে বলেছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+