দামি বাইক না কিনে দেওয়ার ‘শাস্তি’! বাবা-মাকেও বাদ দিল না জিম ট্রেনার ছেলে
দামি বাইকের শখ ছিল রাজর্ষির। কিন্তু নিজে তা কিনতে না পেরে বাবা-মায়ের উপর চাপ দিতে শুরু করে। এরপরই বাবা-মাকে বাইক কিনে দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার।
বাইক কেনার টাকা না পেয়ে বাবা-মাকে বেধড়ক মারধর করল গুণধর ছেলে। গুরুতর আহত অবস্থায় প্রৌঢ়া মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাধ্য হয়ে ছেলের অত্যাচার সহ্য করতে না থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বাবা-মা। গুণধর ছেলেকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

বৃদ্ধ বাবা-মায়ের উপর নির্লজ্জ অত্যাচারের এই ঘটনা বিধাননগরের বিডি ১০ নম্বরের। দাস পরিবারে বেশ কয়েকদিন ধরে চলছিল মারধর, অশান্তি। বৃদ্ধ বাবা-মার উপর চলছিল পেশায় জিম ট্রেনার ছেলের অমানুষিক অত্যাচার। ২৪ বছরের ওই গুণধর ছেলে রাজর্ষি দাসের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আনে পরিবারের আত্মীয়-পরিজনরাই। এরপর ছেলের বিরুদ্ধে থানায় যায় বাবা-মা।
দামি বাইকের শখ ছিল রাজর্ষির। কিন্তু নিজে তা কিনতে না পেরে বাবা-মায়ের উপর চাপ দিতে শুরু করে। এরপরই বাবা-মাকে বাইক কিনে দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ জিম ট্রেনার ছেলের বিরুদ্ধে। এমনই মারধর করা হয় যে প্রৌঢ়া মাকে ভর্তি করতে হয় হাসপাতালে।
বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়েরের পরই তদন্তে নামে পুলিশ। পুলিশ প্রথমেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। বাবা-মায়ের উপর এমন নির্মম অত্যাচারের ঘটনা লজ্জাজনক বলে নিন্দায় সরব হন সমাজতত্ত্ববিদ, মানবাধিকার কর্মীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications