বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা, শোকপ্রস্তাব ঘিরে তুলকালাম

নোট কাণ্ড থেকে শুরু করে ভাঙড়কাণ্ডে নিহতদের নাম কেন নেই শোকপ্রস্তাবে, তা নিয়ে প্রশ্ন তুলে দেন বিরোধী বিধায়করা।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। শোকপ্রস্তাব নেওয়াকে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হয় বিরোধীরা। নোট কাণ্ড থেকে শুরু করে ভাঙড়কাণ্ডে নিহতদের নাম কেন নেই শোকপ্রস্তাবে, তা নিয়ে প্রশ্ন তুলে দেন বিরোধী বিধায়করা। বিজেপি বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন নোটকাণ্ডে সংসদে ও বিধায়নভা তৃণমূলের দ্বিমুখী ভূমিকা নিয়ে।

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হল। এদিন শোকপ্রস্তাব নেওয়া হয়। কিন্কু এই শোকপ্রস্তাবের তালিকায় ছিল না ভাঙড়ের নিহতদের নাম। ছিল না নোটকাণ্ডে লাইনে দাঁড়িয়ে মৃতদের নামও। কেন তাঁদের নামে নেওয়া হল না শোকপ্রস্তাব, সম্মিলিত আওয়াজ ওঠে বিরোধীকণ্ঠে। শাসকের তুলনায় রাজ্য বিধানসভায় বিরোধীরা অধিকতর কম শক্তিশালী হলেও, এদিনের সম্মিলিত আওয়াজে চাপে পড়ে যান শাসক পক্ষ।

বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা, শোকপ্রস্তাব ঘিরে তুলকালাম

বিরোধী বিধায়করা প্রশ্ন তোলেন, নোট বাতিলের জেরে ব্যাঙ্ক ও এটিএম লাইনে দাঁড়িয়ে যাদের মৃত্যু হয়েছে বলে শাসকদল অভিযোগ করছে, তাঁদের নাম কেন নেই শোকপ্রস্তাবের তালিকায়? এই প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের দাবি করছে নোট বাতিলের জেরে লাইনে দাঁড়িয়ে সারা দেশে মারা গেছেন একশো কুড়ি জন। তাঁদের স্মরণে সংসদে এক ভূমিকা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্য বিধানসভায় তাঁদের নামও নিচ্ছে না। কেন এই দোরোখা নিয়ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+