২৪ ঘণ্টার মধ্যে ফের আগুন বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে

২৪ ঘণ্টার মধ্যে ফের আগুন বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে

পুজোর মুখে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহানগরীর উত্তর প্রান্তে। ঘণ্টা দু'য়েকের চেষ্টায় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

২৪ ঘণ্টার মধ্যে ফের আগুন বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে

এর আগে ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়। তারপর এদিনের আগুনের ঘটনায় পুজোর মুখে বেশ আতঙ্ক ছড়িয়েছে উত্তর কলকাতায়।
পুলিশ ও দমকলবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার কাকভোরে আগুন লাগে বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে।

বউবাজারের এলআইসি বিল্ডিংয়ের চারতলার ক্যান্টিনে আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে বাড়ির চারপাশ। ভিতর থেকে ভেসে আসে আটকে পড়া মানুষের চিৎকার। আগুনের জেরে ভেঙে যায় ক্যান্টিনের জানলাও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। অগ্নিকাণ্ডের সময় ক্যান্টিনে তিন জন ক্যান্টিং কর্মী ছিলেন। তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁদের মধ্যে দুই জনের জখম গুরুতর। জানা গিয়েছে, রবিবার ঘটনাস্থলে যাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+