ডিমনিটাইজেশনের ধাক্কায় দেশবাসীর আর্থিক স্বাধীনতা খর্ব, মোদীকে টুইট আক্রমণ মমতার

নোট বাতিলের পর তিনমাস অতিবাহিত হয়ে গেলেও আর্থিক স্বাধীনতা ফিরে পাননি দেশবাসী। ডিমনিটাইজেশন ও রিমনিটাইজেশনের ধাক্কায় গোটা দেশই বেসামাল। পুঁজিপতিবাদে দুর্ভোগের শিকার সবাই।

লকাতা, ৮ ফেব্রুয়ারি : নোট বাতিলের পর তিনমাস অতিবাহিত হয়ে গেলেও আর্থিক স্বাধীনতা ফিরে পাননি দেশবাসী। ডিমনিটাইজেশন ও রিমনিটাইজেশনের ধাক্কায় গোটা দেশই বেসামাল। পুঁজিপতিবাদে দুর্ভোগের শিকার সবাই। কেন্দ্রের সরকার মানুষের আর্থিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। নোট বাতিলের এই সিদ্ধান্তকে একেবারে লক্ষ্যহীন দিশাহীন, উদ্দেশ্যহীন পদক্ষেপ বলে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।[মোদী সরকার প্রতিহিংসাপরায়ণ, অমিত শাহের বাড়িতে কেন নয় আয়কর হানা, টুইট আক্রমণ মমতার]

ডিমনিটাইজেশনের ধাক্কায় দেশবাসীর আর্থিক স্বাধীনতা খর্ব, মোদীকে টুইট আক্রমণ মমতার

নোট বাতিলের তিনমাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের রাস্তায় হাঁটলেন টুইটারকে হাতিয়ার করে। বুধবার তিনি নোট বাতিলের তিনমাস পূর্তিতে মোদীকে আক্রমণ করে টুইট করলেন, কেন্দ্র সরকারের লক্ষ্যহীন দিশাহীন উদ্দেশ্যহীন পদক্ষেপে মানুষ আর্থিক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। মানুষের আর্থিক স্বাধীনতা হারিয়ে গেলে মূল স্বাধীনতাও খর্ব হয়।[মোদি জঘন্য প্রশাসক বাজে রাজনীতিক, টুইটে নিশানা মমতার]

নোট বাতিলের ধাক্কায় দেশজুড়ে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে। সেই আর্থিক সঙ্কট কতদিনে কাটবে, তার কোনও দিশা দেখতে পারেনি কেন্দ্রের সরকার। এখনও টাকা তোলার ঊর্ধ্বসীমা বলবৎ রয়েছে। তার ফলে মানুষ আর্থিক স্বাধীনতা ফিরে পাননি। দেশের আর্থিক সঙ্কট মেটাতে মাত্র ৫০ দিন সময় নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর আরও ৫০ দিন শেষ হতে চলল। মানুষের দুর্ভোগ চলছেই। তাই ফের আন্দোলনে নামছে তৃণমূল।[নোট বাতিলের প্রকৃত উদ্দেশ্য কী? বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র, টুইটে অভিযোগ মমতার]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+