টনসিল অস্ত্রোপচার করাতে গিয়ে তরুণীর মৃত্যু? কলকাতার কোথায় হল এই ঘটনা?
সামান্য টনসিলের অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এক রোগিনী। অস্ত্রোপচার সফল বলে জানালেন চিকিৎসকরা। এর কয়েক ঘণ্টা পরে তাকে নিয়ে যাওয়া হল আইসিইউতে। আর তার কিছু সময় পরেই মৃত্যুর সংবাদ পাওয়া গেল।
ঘটনাটি খাস কলকাতার। মৃতার বাড়ির আত্মীয়রা ওই বেসরকারি হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। হাসপাতালের দরজাও আটকে দেন। সোমবার ভোর থেকেই বাগুইআঁটি এলাকার ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ চলতে থাকে। মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন মীনাক্ষী বৈরাগী নামে ওই তরুণী।

টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু বাগুইআঁটির একটি বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। সেই কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশও আসে।
কিন্তু ঘটনাটি কী? জানা গিয়েছে, গলা ব্যথা ছিল দমদম ক্যান্টনমেন্ট এলাকার মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা মীনাক্ষী বৈরাগীর সরকারের। ইএনটি এইচবি স্পেশালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে তিনি দেখিয়েছিলেন। গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন সেই চিকিৎসক।
ভিআইপি রোডের ধারে একটি নার্সিংহোমে ২৫ জানুয়ারি মীনাক্ষীকে ভর্তি করানো হয়। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক হয় ২৮ জানুয়ারি টনসিলের অপারেশন করা হবে। চিকিৎসক গতকাল একটা নাগাদ অস্ত্রোপচার শুরু করেন। এক ঘণ্টার পর তা শেষও হয়ে যায়। সুস্থ আছেন মীনাক্ষী। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানানো হয় চিকিৎসকের পক্ষ থেকে।
কিন্তু পরে দেখা যায়, মীনাক্ষী বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। পরিবারের লোকজন বিষয়টি জানিয়েওছিলেন। এরপর রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আইসিইউতে শিফট করা হয় রাতে। রাত ১০ টার কিছু বাদেই জানা যায় মৃত্যু হয়েছে মীনাক্ষী বৈরাগীর।
সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের। চিকিৎসায় গাফিলতির কারণে এই মৃত্যু। এমনই অভিযোগ করছেন রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআঁটি এলাকায়।
সোমবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হয়। হাসপাতালের দরজাও বন্ধ করে দেন মৃতার পরিবার পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications