রাজ্যপালের দায়ের করা মামলার হাইকোর্টে শুনানি ১০ জুলাই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা করেছে। সেই দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী ১০ জুলাই হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

মামলাটি শুনানির তালিকায় এদিন ছিল না। রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন।

cv anand Bose And high Court

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বুধবার জানা গিয়েছে আরও তিন নাম যুক্ত হয়েছে রাজ্যপালের দায়ের করা মামলায়।

তৃণমূলের দুই সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেনের নাম রয়েছে। এছাড়াও তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। বুধবারই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল। দুই বিধায়ক ও কুণাল ঘোষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন।

রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত রাজ্যপাল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যপাল। মানহানি হয়েছে তাঁর। এ কথাও রাজ্যপাল মনে করছেন। অন্য দিকে তৃণমূলও ধারাবাহিকভাবে রাজ্যপালকে আক্রমণ করে চলেছে। গত এক সপ্তাহে সেই আক্রমণ আরো বেড়েছে বলে মত রাজনৈতিক মহলের।

মামলার শুনানিতে কী হয়? সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল, আদালতে মামলা। রাজ্যের ইতিহাসে এমন ঘটনা প্রথম। এ কথা জানাচ্ছে রাজনৈতিক মহল। সংঘাত এত দূর পর্যন্ত আগে কখনওই যায়নি। এ কথাও বলা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+