Vineet Goyal: কমিশনারের পদ গেলেও অস্বস্তি কাটল না বিনীত গোয়েলের! কলকাতা হাইকোর্টে বহাল থাকল মামলা

Vineet Goyal: অস্বস্তি কাটল না কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
একই সঙ্গে তিলোত্তমার ছবি ব্যবহার করা ও কুমন্তব্যের বিরুদ্ধে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট এদিন জমা পড়ল হাইকোর্টে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই'য়ের (CBI) তরফে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চে এই রিপোর্ট জমা দেওয়া হয়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Vineet Goyal

বিনীত গোয়েল মামলায় সিবিআই এর কাছে এই বিষয়ে গত শুনানিতে জানতে চায় আদালত। আর সেই পরিপ্রেক্ষিতেই এদিন রিপোর্ট জমা দেয় সিবিআই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আজ বুধবার আইনজীবী মহেশ জেট মালানি মামলাকারীর হয়ে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) বিরুদ্ধে অভিযোগ তোলেন।

বলেন, উনি (Vineet Goyal) নিজেই নাম বলেছেন নির্যাতিতার। ফলে এফআইআর করার নির্দেশ দেওয়া হোক। এমনকি সুপ্রিম কোর্টে এই মামলা পাঠানোর দাবিও কলকাতা হাইকোর্টের সামনে রাখেন আইনজীবী শুধু তাই নয়, সুপিরিয়র পোস্টে থেকেও কিভাবে নাম উল্লেখ করতে পারেন নির্যাতিতার?

প্রাক্তন কমিশনারের ((Vineet Goyal) কাছ থেকে এর উত্তর চাওয়ার আর্জি জানান জেট মালানি। অন্যদিকে এদিন বিনীত গোয়েলের (Vineet Goyal) তরফেও কলকাতা হাইকোর্টের শুনানিতে অংশনেন আইনজীবী। তিনি বলেন, ইতিমধ্যেই তাকে ট্রান্সফার করা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তাই হাইকোর্টে এই মামলার গুরুত্ব নেই।

এই বিষয়ে দীর্ঘ সওয়াল-জবাব চলে আইনজীবীদের মধ্যে। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই মামলা জিইয়ে রাখা হচ্ছে। অর্থাৎ খারিজ করা হচ্ছে। ফলে শীর্ষ আদালতে এই বিষয়ে আরও দীর্ঘ শুনানি হবে। বলে রাখা প্রয়োজন, ধর্ষণ কিংবা সংবেদনশীল ক্ষেত্রে নির্যাতিতা তরুণীর নাম প্রকাশ্যে আনা যায় না।

এমনকি ছবি দেখানো যায়। এই বিষয়ে কড়া আইন আছে। এমনকি আরজি কর হাসপাতালে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভয়ার নাম পরিচয় প্রকাশ্যে আনা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফে বার্তা দেওয়া হয়েছে। এরপরেও অনেক ক্ষেত্রে 'অভয়া'র ছবি ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+