‘বিশ্ব বাংলা’র হঠাৎ পতন! বিতর্কের মাঝেই বিপত্তি ‘গেট ওয়ে অফ কলকাতা’য়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘গেট অফ কলকাতা’য় ‘বিশ্ব বাংলা’র লোগো সম্বলিত গ্লোবাল বল লাগানোর কাজ চলছিল। কাজের একেবারে শেষ পর্যায়ে ঘটে বিপত্তি।

বিতর্কের মাঝেই 'বিশ্ব বাংলা'র লোগো সম্বলিত বল ভূপতিত হল। শনিবার রাতে নিউটাউনের নারকেল বাগান মোড়ের কাছে 'বিশ্ববাংলা গেট'-এ এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান কর্মরত শ্রমিকরা। আচমকাই দড়ি ছিঁড়ে বিশালাকৃতির বলটি নীচে পড়়ে যায়। তাতেই বিপত্তি ঘটে। গেটওয়ে অফ কলকাতায় লোহার দড়ি ছিঁড়ে কী করে এই বিপত্তি ঘটল, তা নিয়ে তদন্ত সাপেক্ষে রিপোর্ট তলব করেছে হিডকো।

‘বিশ্ব বাংলা’র হঠাৎ পতন! বিতর্কের মাঝেই বিপত্তি ‘গেট ওয়ে অফ কলকাতা’য়

শনিবার দিনভর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত 'গেট অফ কলকাতা'য় 'বিশ্ব বাংলা'র লোগো সম্বলিত গ্লোবাল বল লাগানোর কাজ চলছিল। কাজের একেবারে শেষ পর্যায়ে যখন বলটি লোহার দড়ি দিয়ে টেনে নির্দিষ্ট জায়গায় লাগানো হচ্ছিল, তখনই দড়ি ছিঁড়ে আট ফুট ব্যাসবিশিষ্ট বলটি নীচে পড়ে যায়।

'গেটওয়ে অফ কলকাতা'য় 'বিশ্ব বাংলা' বলটি লাগানোর কথা ছিল। শ্রমিকরা জানান, ঠিকমতো লাগানোর আগেই বিপত্তি ঘটে। ক্রেনের মাধ্যমে তোলার সময়ই ছিঁড়ে পড়ে। উল্লেখ্য, নারকেল বাগান মোড়ে 'গেটওয়ে অফ কলকাতা' গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ওই গেটের নাম বদলে 'বিশ্ব বাংলা গেট' করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই কারণেই 'বিশ্ব বাংলা'র লোগো সম্বলিত বলটি লাগানোর কাজ শুরু হয়। এই 'বিশ্ব বাংলা' গেট তৈরির কাজ চলছে প্রায় এক বছর ধরে। রাস্তা বন্ধ করে এই কাজ চলছে। তা প্রায় শেষ হওয়ার আগেই গেটের মাঝখানে 'বিশ্ব বাংলা'র লোগো লাগাতে গিয়ে বিপত্তিতে ফের বিলম্বিত হল কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+