টেট প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ
টেট প্রতারণা মামলায় অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন ২০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : টেট প্রতারণা মামলায় অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন ২০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়।
হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর অধীনে মামলাটি উঠেছিল। তিনি জামিন দেওয়ার পাশাপাশি নির্দেশ দেন, সপ্তাহে ২ দিন টেট প্রতারণা মামলার তদন্তকারী আধিকারিকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে।

আদালতে জয়প্রকাশের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ আনা হয়েছে তার ভিত্তিতে তাঁকে আটকে রাখা যায় না বলে জানান বিচারপতি বাগচী। অভিযোগ ছিল টেট নিয়ে কোনও মামলাই আদালতে হয়নি। অথচ দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দুই আদালতেই টেট নিয়ে মামলা হয়েছে।
প্রসঙ্গত, টেট পরীক্ষার্থীদের হয়ে মামলা করবেন বলে ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। এরপরে গত ১৪ জানুয়ারি দীর্ঘক্ষণ জেরার পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জয়প্রকাশের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা দিয়ে মামলা দায়ের হয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications