Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TET Scam: প্রাথমিকে চাকরির সুপারিশ বিজেপির দিব্যেন্দু-ভারতীদেরও! "তখন বিজেপি করত না," আর যা বললেন শুভেন্দু...

TET Recruitment Case: প্রাথমিকে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন একাধিক প্রভাবশালী! এমনই বিস্ফোরক তালিকা সিবিআইয়ের (CBI) হাতে এসেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari), বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh), তৃণমূলের শওকত মোল্লা, মমতাবালা ঠাকুরেরও।

এরা সকলে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলে মনে করছে সিবিআই। ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগে টেটে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। গত বছর জুনে বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, যে তালিকা সিবিআইয়ের হাতে এসেছে, তা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পাঠানো হয়েছিল।

SUVENDU

শাসকদলের নেতা বিধায়কের নাম আগেই জড়িয়েছিল। এবার নিয়োগ মামলায় নাম জড়িয়ে গেল বিজেপির দুই প্রভাবশালীরও। তবে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, কেউই সেসময় বিজেপিতে ছিলেন না। সিবিআই সূত্রে খবর, উপরিউক্ত ব্যক্তিদের সুপারিশ করা নামগুলিই রয়েছে ওই তালিকায়।

মোট ৩২৪ জনের নাম সুপারিশ হয়েছিল বলে খবর। তাদের মধ্যে ১৩৪ জন চাকরি পেয়েছেন বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সম্প্রতি সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট পেশ করেছে সংস্থা। সূত্রের খবর, সেখানেই ওই প্রভাবশালীদের নাম উল্লেখ রয়েছে। দিব্যেন্দু ও মমতাবালা ২০টি করে চাকরির সুপারিশ করেছিলেন বলে দাবি। চারটি নাম সুপারিশ করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ, দাবি সূত্রের।

যদিও দিব্যেন্দু-ভারতীদের নাম জড়ানো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কেউ বিজেপির নেই। যাদের নাম উঠে এসেছে, তারা তখন শাসকদলের বিধায়ক সাংসদ থাকলেও বিজেপি করত না। আর তাদের সুপারিশে যদি বেআইনি নিয়োগ হয়ে থাকত, তাহলে সিবিআই ডেকে জেরা করত। জেরা হয়নি। ২ বছর আগেই নিম্ন আদালতে ওই রিপোর্ট দিয়েছিল সিবিআই।"

শুভেন্দু আরও বলেন, "পার্থ চ্যাটার্জির দফতর থেকে মানিক ভট্টাচার্যের দফতরে যে সুপারিশ পত্রগিয়েছিল, তার একটা কপি মাত্র। বিজেপির যে ২-৩ জনের নাম এসেছে, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি। তাঁদেরকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন বোধ করেনি। শাসকদলেরও এমন লোক আছেন যাদের ডাকার প্রয়োজন হয়নি।" তবে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিতের দাবি করেন শুভেন্দু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+