পুলিশের সঙ্গে স্নায়ুযুদ্ধ , 'মরতে রাজি' করুণাময়ীতে ৫ জনের দলে ভাগ হয়ে মাটি কামড়ে চাকরি প্রার্থীরা

পুলিশের সঙ্গে স্নায়ুযুদ্ধ , 'মরতে রাজি' করুণাময়ীতে ৫ জনের দলে ভাগ হয়ে মাটি কামড়ে চাকরি প্রার্থীরা

১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৫ জনের বেশি কেউ থাকতে পারবে না। পুলিশের মাইকিংয়ের মাঝে আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন চাকরি প্রার্থীরা। পুলিশের মাইকিংয়ের পরেই ৫ জনের দলে ভাগ হয়ে নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন তাঁরা। চাকরি না নিয়ে তাঁরা আন্দোলন স্থল থেকে উঠতে নারাজ। ইতিমধ্যেই অসুস্থ এক মহিলা আন্দোলনকারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্দোলনের কৌশল বদল

আন্দোলনের কৌশল বদল

১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আন্দোলনের জন্য ১৪৪ ধারা ভাঙা যাবে না। তারপরে তৎপর পুলিশ। আন্দোলনকারীদের হঠাতে করুনাময়ীতে হাজির প্রচুর পুলিশ। কিন্তু আন্দোলন থেকে সরতে নারাজ টেট উত্তীর্ণরা। মাটি কামড়ে পড়ে রয়েছেন তাঁরা। মরতে রাজি কিন্তু চাকরি না নিয়ে তাঁরা যাবেন না। এমনই দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। শেষে কৌশল বদল করেছেন তাঁরা। ৫ জনের দলে ভাগ হয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁরা জানয়েছেন আদালতের নির্দেশকে অবমাননা করতে চান না তাঁরা। সেকারণেই ১৪৪ ধারার আইন মেনেই৫জনের দলে ভাগ হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ১৪৪ ধারা জারির অর্থ হল একট জায়গায় পাঁচ জনের বেশ থাকতে পারবেন না।

নতুন পোস্টার

নতুন পোস্টার

হাতে নতুন পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরী প্রার্থীরা। হাতে নিয়োগ পত্র না নিয়ে তাঁরা রাস্তা থেকে উঠবেন না। তাঁদের হাতে দেখা যাচ্ছে একের পর এক নতুন পোস্টার। তাতে লেখা রয়েছে মানিকের কীর্তি। আবার কারোর হাতে মানিক-গৌতম এক আসনে। এর আগে এরকম পোস্টার আগে দেখা যায়নি। তাঁরা ডু অর ডাই আন্দোলনে সামিল হয়েছেন। কিছুতেই আন্দোলন থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে অসুস্থ হয়েচ্ছেন একের পর এক চাকির প্রার্থী। কিন্তু তাঁরা ময়দান ছাড়তে নারাজ।

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের নির্দেশ

পর্ষদের আবেদনের প্রক্ষিতে হাইকোর্ট পর্ষদ ভবন চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছে। কোনও ভাবে আন্দোলনের জন্য ১৪৪ ধারা ভাঙা যাবে না নির্দেশকা জারি করেছে হাইকোর্ট। পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। পর্ষদের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। তারপরে পুলিশ হাজির হয় করুণাময়ীতে। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা।

দাবি মানতে নারাজ পর্ষদ

দাবি মানতে নারাজ পর্ষদ

আন্দোলনকারীদের দাবি মানতে নারাজ পর্ষদ। সভাপতি গৌতম পাল জানয়েছেন আন্দোলনকারীদের আবার ইন্টারভিউতে বসতে হবে। কিন্তু চাকরি প্রার্থীদের দাবি তাঁরা টেট পাশ করেছেন তারপরেও তাঁরা আর ইন্টারভিউ
দেবেন না। কিন্তু পর্ষদের পক্ষ থেকে তাঁদের দাবি মানা হবে না বলে জানানো হয়েছে। বারবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকরি প্রার্থীরা। বিরোধীরাও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই সমস্যা সমাধানের ভার শিক্ষামন্ত্রীর উপরে দিয়েছেন। তিনি বলেছেন ন্যায্য আন্দোলনকারদের তিনি সম্মান করেন। তবে টেট পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+