অকাল বর্ষণে ভাসল কলকাতা! একনজরে কোথায় কত বৃষ্টি
পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাত। কলকাতায় অকাল বর্ষণ। যে বর্ষণ বর্ষাকালকেও হার মানায়। বুধবার সারা রাতের পর তা চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাত। কলকাতায় অকাল বর্ষণ। যে বর্ষণ বর্ষাকালকেও হার মানায়। বুধবার সারা রাতের পর তা চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। ফলে জল জমে যায় কলকাতার বিভিন্ন অংশে। বৃষ্টির হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যদিকে, এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার।


এদিকে মুষলধারায় বৃষ্টি জেরে ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট-এর মতো উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। জল জমে বেহালাতেও। পুরকর্মীরা উদ্যোগ নিলেও, জল নামতে বেশ সময় লেগে যায় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications