মঙ্গলবার ভাটপাড়ায় নিয়মরক্ষার পুরপ্রধান নির্বাচন! তৃণমূলে চাপানউতোর

ভাটপাড়া পুরসভা হাতছাড়া হওয়া নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূলে।

ভাটপাড়া পুরসভা হাতছাড়া হওয়া নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূলে। ভারপ্রাপ্ত পুরপ্রধানের অভিযোগ নিজের দায়িত্ব পালন করেননি দায়িত্বপ্রাপ্ত
নেতা পার্থ ভৌমিক। যদিও দায়িত্বপ্রাপ্ত নেতা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রশাসনিক জটিলতাকেই দায়ী করেছেন।

মঙ্গলবার ভাটপাড়ায় পুরপ্রধান নির্বাচন

মঙ্গলবার ভাটপাড়ায় পুরপ্রধান নির্বাচন

মঙ্গলবার ভাটপাড়ায় নিয়মরক্ষার পুরপ্রধান নির্বাচন। ৮ এপ্রিল পুরপ্রধান পদে অপসারিত হওয়ার পর লোকসভায় নির্বাচিত হন অর্জুন সিং। এরপর ফের পুরসভার দিকে হাত বাড়ান তিনি। ২৭ মে আটজন কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। ফলে বিজেপির তরফে আসনসংখ্যা গিয়ে দাঁড়ায় ২৩-এ। বিজেপির তরফে পুরসভায় ক্ষমতার দাবি পেশ করা হয়।

তৃণমূলে চাপানউতোর

তৃণমূলে চাপানউতোর

পুরসভার ভারপ্রাপ্ত প্রধান সোমনাথ তালুকদার বলেছেন, পুরসভা থেকে অর্জুন সিং-এর অপসারণের পরেই দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক হলে ভাল হত। পুরসভা তৃণমূলের দখলে থাকত। এপ্রসঙ্গে নৈহাটির পুরপ্রধান পার্থ ভৌমিককে নিশানা করেন তিনি। কেননা তৃণমূলের তরফে ভাটপাড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল পার্থ ভৌমিককেই। সোমনাথ তালুকদারের দাবি ৭ দিনের মধ্যে বৈঠক ডাকার কথা ছিল। পুরপ্রধান নির্বাচন হয়ে গেলে এদিনের নির্বাচনের প্রয়োজন হত না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে দায়িত্ব প্রাপ্ত নেতা পার্থ ভৌমিকের দাবি, নির্বাচনের জন্য সেই কাজ করা যায়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভিযোগ প্রসঙ্গে তাঁর পাল্টা দাবি জেলাশাসককে চিঠি দিয়েছিলেন ভারপ্রাপ্ত পুরপ্রধানই। ফলে কী হয়েছে না হয়েছে তিনিই বলতে পারবেন।

৮ এপ্রিল প্রধান হিসেবে অপসারিত অর্জুন সিং

৮ এপ্রিল প্রধান হিসেবে অপসারিত অর্জুন সিং

৮ এপ্রিল আস্থা ভোটে হার হয়েছিল তৎকালীন পুরপ্রধান অর্জুন সিং-এর। ২২-১১ ভোটে হার হয় তাঁর। প্রকাশ্যে ১১ জন কাউন্সিলর
রয়েছেন অর্জুন সিং-এর সঙ্গে। বাকি ২২ জন তৃণমূলের উপপ্রধানের সঙ্গে। এরপর থেকে প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন উপপ্রধান সোমনাথ তালুকদার।
ভাটপাড়া পুরসভায় কাউন্সিলর থাকার কথা ৩৫ জন। কিন্তু একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সেই সংখ্যা ৩৪। যার মধ্যে ৩৩ জন নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+