বুধবারও থমথমে বাগনান! খুনের ঘটনায় গ্রেফতার ৬

মঙ্গলবারের পর বুধবারও থমথমে হাওড়ার বাগনান। সোমবার রাতে বাগনানে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ছয়। মৃত নেতার গ্রাম সংলগ্ন এলাকা থেকেই এদের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবারের পর বুধবারও থমথমে হাওড়ার বাগনান। সোমবার রাতে বাগনানে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ছয়। মৃত নেতার গ্রাম সংলগ্ন এলাকা থেকেই এদের গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে পুলিশি টহলও। এলাকায় বহিরাগতদের ওপর নজরদারি চালানোর কথা জানা গিয়েছে।

বুধবারও থমথমে বাগনান! খুনের ঘটনায় গ্রেফতার ৬

সোমবার রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় হাতুড়িয়া নপাড়ায় মহম্মদ মহসিন খান নামে ওই নেতাকে গুলি করা হয়। মাথায় ও পেটে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহসিন খানের। দুষ্কৃতীরা বাইকে করেই এসেছিল বলে স্থানীয় সূত্রে খবর। মঙ্গলবারেই ৩ জনকে আটক করা হয়।

ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মৃতদেহ নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর করে আগুন লাগানো হয় বেশ কয়েকটি বাড়িতেও। তৃণমূলের একাংশের তরফে খুন নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। খুন নিয়ে তৃণমূলের অপর পক্ষ অবশ্য স্থানীয় দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তোলে।

আগেরবার হাতুড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন মহসিন খান। এবার সেই আসন থেকে জিতেছেন তাঁর স্ত্রী নূরনেসা বেগম।

সোমবার রাতেই জাতীয় সড়ক অবরোধ তোলার পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাগনান থানায়। বারবার মহম্মদ মহসিন খানকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+