ধর্মতলায় বিশিষ্টদের ধর্না মঞ্চে উত্তেজনা, মত্ত যুবককে নিয়ে পুলিশ-আন্দোলনকারীদের নিয়ে টানাপোড়েন
ধর্মতলায় বিশিষ্টদের ধর্না মঞ্চে উত্তেজনা। রবিবার নাগরিক সমাজের ডাকে মিছিলের ডাক দেওয়া হয়। পরে নাগরিক সমাজের তরফে জানানো হয়, ভোর চারটে পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। সেই পরিস্থিতিতে রাত দশটা নাগাদ এক মদ্যপ যুবক সেখানে তাণ্ডব চালায়। সেখানে থাকা মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ওই মদ্যপ যুবক।
তারপরেই আন্দোলনকারীরা তাকে ধরে মঞ্চে তুলতে যান। কিন্তু সেখানে কর্তৃব্যরত পুলিশকর্মীরা বাধা দেন। কলকাতা পুলিশের কর্মীরা সেই মদ্যপ যুবককে নিয়ে কিসস্কে ঢুকিয়ে দেয়। তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

পুলিশের তরফে দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নাগরিক সমাজের ধর্না মঞ্চে যাওয়া এক যুবতীর শ্লীলতাহানি করে পালাচ্ছে ওই যুবক। তাকে ধাওয়া করে ধরে ফেলে আন্দোলনকারীরা। তবে তার গায়ে হাত না দিয়েই পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। পুলিশ পরে ওই যুবককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়।
এদিন নাগরিক সমাজের ডাকে মিছিল হয় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। সেই মিছিলেন একেবারে সামনের সারিতে ছিলেন অপর্না সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, ঊষসী চক্রবর্তী সহ একাধিক শীর্ষ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। ধর্মতলায় ভোর চারটে পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। সরকারের চারটি বিভাগের কাছে এগারোটি প্রশ্নের উত্তরের দাবি করে আমরা তিলোত্তমা মঞ্চের তরফে।
একই সঙ্গে তাঁর দাবি, এই আন্দোলন সম্পূর্ণ রাজনীতিমুক্ত। কোনও রঙ নেই। তবে শুধু শহর কলকাতাতেই নয়, আরজি কর হাসপাতালের ঘটনায় এদিন দিকে দিকে প্রতিবাদ মিছিল বের হয়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলায় মিছিল বার হয়।
এদিনের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে ১৪ অগাস্ট রাতে আরজি করে হামলা। কয়েক হাজার বহিরাগত সেইদিন হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে। বহির্বিভাগের পাশাপাশি মেডিসিন স্টোরের ব্যাপক ক্ষতি করে তারা।












Click it and Unblock the Notifications