কিশোরীর গলায় আটকে ১০ টি সূচ! ভর্তি এনআরএস-এ, প্রশ্নের মুখে পরিবার

কিশোরীর গলায় আটকে ১০ টি সূচ। এহেন কৃষ্ণনগরের কিশোরীকে ভর্তি করা হয়েছে এনআরএস-এ। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার করা হয়। কী ভাবে গলায় সূচগুলি আটকে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা।

কিশোরীর গলায় আটকে ১০ টি সূচ। এহেন কৃষ্ণনগরের কিশোরীকে ভর্তি করা হয়েছে এনআরএস-এ। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার করা হয়। কী ভাবে গলায় সূচগুলি আটকে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। চিকিৎসকদের প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয়নি ওই কিশোরী। অপারেশনের পরে কিশোরীকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কিশোরী গলায় আটকে ১০ টি সূচ! ভর্তি এনআরএস-এ, প্রশ্নের মুখে পরিবার

কৃষ্ণনগরের বছর পনেরোর কিশোরী অষ্টম শ্রেণীর ছাত্রী। শনিবার গলায় ব্যথা অনুভব করে। সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরেই এক্সরে করা হয়। রিপোর্টে বেশ কিছু সূচের উপস্থিতি থাকায়, রেফার করা হয় কলকাতায়। এরপর ওই কিশোরীকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে তার অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, যে অসবস্থায় সূচগুলি ছিল, তাতে তা বাইরে থেকেই ঢোকানো হয়েছে বলে অনুমান তাঁদের। এক্ষেত্রে কিশোরী নিজেই নিজের গলায় এক থেকে দুই ইঞ্চির সূচগুলি সোজা কিংবা বাঁকা ভাবে ফুটিয়েছে বলে অনুমান। পরিবার সূত্রে খবর বছর তিনেক আগে কিশোরীর দাদা মারা যায়। সেই থেকে সে মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু তা থেকে যে এই পরিণতি হতে পারে, তা তারা ভাবতে পারছেন না।

অস্ত্রোপচারের পর সুস্থ হলে মানসিক সুস্থতার জন্য মনোবিদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কিশোরীটি কি কোনও সিনেমা দেখেছিল? যা দেখে সে উৎসাহিত হয়েছিল নিজেকে শাস্তি দিতে। ১০ -দশটি সূচ গলায় ঢুকিয়ে ফেলল বাড়ির মেয়ে কেউই কি নজর করেননি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+