বালিগঞ্জ ফাঁড়িতে বন্ধ শপিং মলের সিনেমা হলে আগুনে আতঙ্ক এলাকায়
বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটি বন্ধ শপিং মলে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটি বন্ধ শপিং মলে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা শপিংমল জুড়ি আতঙ্কিত অন্যান্য সংস্থার লোকজন। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আচমকাই বালিগঞ্জ ফাঁড়ির মুক্তি ওয়ার্ল্ড মলের লন্ডন প্যারিস সিনেমা হলে আগুন লাগে। ৬ ও ৭ তলায় আগুন লেগেছিল বলে জানান দমকল কর্মীরা।

দমকল কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে এদিন হঠাৎ এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।
তবে তিনি আরো জানান, পুলিশ ও দমকলের অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে যাবে যাবে ফরেন্সিক দলও। আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার।












Click it and Unblock the Notifications