বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার থেকে থমকাবে শীত
কলকাতা, ২৮ ডিসেম্বর: আপাতত থমকে যাচ্ছে শীত। সোমবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। শীতপ্রেমীদের হতাশ করে এমন বার্তাই দিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কম ছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও অবস্থা খারাপ। বীরভূমের শ্রীনিকেতনে পারদ নামে ৭.৫ ডিগ্রিতে। দুর্গাপুর, বাঁকুড়াও কাঁপছিল হিমেল হাওয়ায়। কিন্তু ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে এই ছবিটা বদলাতে শুরু করবে।

তামিলনাড়ু উপকূলে একটি নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে। তা যত বাংলার দিকে এগিয়ে আসবে, তত পূবালি বাতাস শক্তি বাড়াবে। সেই বাতাসই ঠেলে সরিয়ে দেবে উত্তুরে হাওয়াকে। তাই থমকে দাঁড়াবে শীত। মনে করা হচ্ছে, নিম্নচাপের জেরে বুধ-বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডেও পারদ চড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications