তাপমাত্রার পারদ ভোরে কত ছোঁবে জানেন তো, এখন বার করুন লেপ কম্বল
নামছে তাপমাত্রার পারদ, শুক্রবার ভোরের মধ্যেই সেটা আরও নামবে।
এখনও লেপ কম্বল বার না করলে এখনই বার করে নিন। গত সপ্তাহ অবধিই কলকাতায় খেল দেখিয়েছে বৃষ্টি, তার সঙ্গে ছিল গরমের দাপটও। এবার জেনে নিন শুক্রবার ভোরের মধ্যেই তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে প্রায় ১৩ ডিগ্রি।

একধাক্কায় গত দু'দিনে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে ,সেটা এবার ১৩ -ও ছুঁয়ে ফেলবে। অস্বস্তিকর গরম কাটিয়ে শীতের আমেজ উপভোগ করতে ভালো লাগলেও সাবধানতা ধরে রাখা নিঃসন্দেহে বুদ্ধির। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।













Click it and Unblock the Notifications