মমতার ‘বন্ধু’কে হাতিয়ে নিলেন মোদী! মিশন ২০১৯-এর লক্ষ্যে তৎপরতা রাজধানীতে
মোদী-বিরোধী জোট গড়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনিই সবথেকে বেশি আগ্রহী ছিলেন। ফেডারেল ফ্রন্টের স্বপ্ন দেখাতে ছুটে এসেছিলেন নবান্নেও।
মোদী-বিরোধী জোট গড়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনিই সবথেকে বেশি আগ্রহী ছিলেন। ফেডারেল ফ্রন্টের স্বপ্ন দেখাতে ছুটে এসেছিলেন নবান্নেও। সেই তিনিই সবার আগে রণেভঙ্গ দিয়ে ঢলে পড়লেন মোদী শিবিরে। জাতীয় রাজনীতির অন্দরে এখন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওকে নিয়েই চর্চা তুঙ্গে।

স্বভাবতই প্রশ্ন উঠে পড়েছে, তবে কি তাঁর মোদী-বিরোধী জোট গড়ার উদ্যোগে কোনও বৃহত্তর পরিকল্পনা ছিল। ফেডারেল ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা করে দেওয়াই ছিল মুখ্য উদ্দেশ্য? সে প্রশ্নের জবাব পাওয়া না গেলেও, কে সি রাও মোদী-সংসর্গ লাভ করে এনডিএতে যাওয়ার জল্পনা বাড়িয়ে দিলেন।
তিনি তেলেঙ্গানার জন্য বিশেষ প্যাকেড চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁর সেই বৈঠকের আড়ালে মুখ্য বিষয় ছিল টিআরএসের এনডিএ-তে যোগদান নিয়ে আলোচনা। বিজেপি টিডিপি ও শিবসেনার সমর্থন হারিয়ে নতুন জোটসঙ্গী খুঁজছে। এই অবস্থায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি মোদী শিবিরে ঝুঁকে পড়েছেন রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান নির্বাচন থেকেই।
Telangana CM K. Chandrashekar Rao met Prime Minister Narendra Modi today in New Delhi and discussed various issues pertaining to the State. pic.twitter.com/GIhlsRTneJ
— ANI (@ANI) August 25, 2018
শুধু তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিই নয়, মোদী-শাহদের নজরে এআইএডিএমকে ও অন্ধ্র্প্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন আদায়ও। নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন, বর্তমানে এককভাবেভাবে লড়ে বিরোধীদের ঠেকানো যাবে না। এনডিএ-র টলমল অবস্থা আটকাতে হবে। জোটকে আরও সুদৃঢ় করতে হবে। আর তা করতে টিআরএসকেও টানতে হবে জোটে।
তা হলে এক ঢিলে দু-পাখি মারা যাবে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথমত এনডিএকে শক্তিশালী করা যাবে। আর দ্বিতীয়ত বিজেপি-বিরোধী মহাজোটকে ধাক্কাও দেওয়া যাবে। বিরোধীদের জোট গড়ার আগে জোট শিবিরের কোনও দলকে ভাঙিয়ে নেওয়া বাড়তি অক্সিজেনও দেবে তাদের।
এই লক্ষ্য নিয়েই মোদী-শাহরা এগোতে চাইছেন। এই মুহূর্তে জাতীয় রাজনীতিতেও গুরুত্ব বাড়ানো মোদী বিরোধী অন্যতম প্রধান মুখ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিতে চাইছে বিজেপি। নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করে এসেছিলেন কেসি রাও। এখন তিনি রণেভঙ্গ দিয়ে মোদী শিবিরেই ভিড়তে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications