লোকসভায় বিকল্প জোট! 'বেসুরো' বিজেডি, এই নেতা ঝুঁকলেন মমতার ফ্রন্টের দিকে
দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিজেপি বিরোধী জোট গঠনে তৎপরতা শুরু করে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রবিবার তিনি দেখা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে।
দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিজেপি বিরোধী জোট গঠনে তৎপরতা শুরু করে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রবিবার তিনি দেখা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। সোমবার তিনি আসছেন নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। বিকেল ৪ টেয় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রবিবার গিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলতে। কংগ্রেস ও বিজেপি বিরোধী বিকল্প জোট নিয়ে তাঁরা কথা বলেন বলে জানা গিয়েছে। কেসিআর বলেছেন, দেশে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনে আঞ্চলিকদলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন তিনি।
কে চন্দ্রশেখর রাও বলেছেন, নতুন ফ্রন্ট গঠনের জন্য কথা শুরু হয়েছে। সম মনোভাবাসম্পন্ন দলগুলির সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সামনের দিনগুলিতে আরও কথা হবে।
তবে বিজেডির তরফে জানানো হয়েছে, কে চন্দ্রশেখর রাও-এর সফর ছিল পার্সোনাল।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন অখিলেশ যাদব এবং মায়াবতীর সঙ্গে।












Click it and Unblock the Notifications