কর্মবিরতির মাঝেই চলবে চিকিৎসা, ধর্না মঞ্চ থেকেই আরজি কর হাসপাতালে চালু হল টেলি মেডিসিন
আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবার চালু করলেন টেলিমেডিসিন পরিষেবা। নির্যাতিতার নামে শনিবার থেকেই এই পরিষেবা চালু করেছেন তাঁরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাধারণ রোগীদের জন্য টেলি-মেডিসিন পরিষেবা চালু করছে আজ, শনিবার থেকে। তার জন্য রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা গিরে উত্তাল গোটা দেশ। ঘটনার দিন থেকেই আরজি কর হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের ওপিডি এবং জরিুরি পরিষেবা চালু থাকলেও জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে যোগ দেননি।

তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তারপরেও কর্মবিরতীকতে অনড় থেকেছেন চিকিৎসকরা। তাঁরা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই ধর্না চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই তারা টেলিমেডিসিন পরিষেবা চালাবেন বলে জানিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আবার আগামী ২ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। নির্যাতিতার মৃত্যুর পর ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাটের সমরকম চেষ্টা চালানো হয়েছে বলে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। ৫ সেপ্টেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। তার আগের দিন অর্থাৎ ৪ তারিখ রাত ৯ টা থেকে ১০ পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হবেন তাঁরা। সেদিন রাতেই মোমবাতি নিয়ে পথে নামবেন তাঁরা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। নির্যাতিতার গায়ের উপরে ঢাকা দেওয়া চাদর বদল করা থেকে শুরু করে ঘটনাস্থলে একাধিক ব্যক্তি এবং বহিরাগতের অনুপ্রবেশ প্রশ্নের মুখে ফেলেছে পুলিশকে। পুলিশ কেন বহিরাগতদের ঘটনাস্থলে প্রবেশ করতে দিয়েছিল তা নিয়েও সরব হয়েছে অনেকে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের কেন সেদিন সেখানে আনাগোনা করতে দেখা গিয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications