নতুন নাম চাচা নীতীশ আর মুকুল রায়ের! মমতার ধরনা মঞ্চ থেকে কারণ জানালেন তেজস্বী
মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। তাঁর বাবাও লড়াই চালিয়েছেন বিজেপির বিরুদ্ধে। এদিন মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তেজস্বী যাদবের অভিযোগ, বিজেপি-র সহযোগী হল সিবিআই-ইডি-আয়কর বিভাগ।
মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। তাঁর বাবাও লড়াই চালিয়েছেন বিজেপির বিরুদ্ধে। এদিন মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তেজস্বী যাদবের অভিযোগ, বিজেপি-র সহযোগী হল সিবিআই-ইডি-আয়কর বিভাগ। এইসব সংস্থাকে নিজেদের কাজে ব্যবহার করছে বিজেপি। নীতীশ কুমারকে পল্টু রাম আর মুকুল রায়কে রাজা হরিশ্চন্দ্র বলে কটাক্ষ করেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

মোদী জুমলাবাজ
মোদী জুমলাবাজি করছেন। আচ্ছে দিন-সহ পাঁচ বছরে যে আশ্বাস তিনি দিয়েছিলেন, তা রাখেননি। মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে এই অভিযোগ করলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সংবিধানকে বাঁচাতে তাঁরা দিদির পাশে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন তেজস্বী।

জবাব চাইছে সাধারণ মানুষ
৫ বছরে নরেন্দ্র মোদী কী কাজ করেছেন, সাধারণ মানুষ তার জবাব চাইছেন, বলেছেন তেজস্বী। দেশের উন্নয়নে পাঁচ বছরে মোদী কী করেছেন, তার জবাব চাইছে সাধারণ মানুষ। যে আশ্বাস দিয়েছিলেন, তার কী হল, সেই প্রশ্নও করেছেন বিহারের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী।

মুকুল রায় 'হরিশ্চন্দ্র'
নেতা হিসেবে যাঁরা শক্তিশালী, তাঁদের জেলে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তেজস্বী। কঠিন কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন বলে জানিয়েছেন তেজস্বী। বিজেপিতে গিয়ে মুকুল রায় হরিশ্চন্দ্র হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তাই তার পিছনে সিবিআই নেই। অমিত শাহের
ছেলের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেন তেজস্বী।

'পল্টুরাম' নীতীশ
ধরনা মঞ্চ থেকে বিহারের মুখ্যমন্ত্রীকে নীতীশ কুমার পল্টু রাম বলে কটাক্ষ করেন তেজস্বী যাদব। বিজেপিকে হারাতে লালুপ্রসাদ মহাজোট গঠন করেছিলেন। কিন্তু চাচা নীতীশ কুমার পিছন থেকে ছুরি মেরেছেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে রক্ষা পেতে।












Click it and Unblock the Notifications