তপসিয়ার ফ্ল্যাটে আটকে রাতভর কিশোরীকে গণধর্ষণ, অধরা দুষ্কৃতীরা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : আবারও কিশোরীকে অপহরণ করে ফ্ল্যাটে আটকে গণধর্ষণের ঘটনা খাস কলকাতায়। এবারও অকুস্থল সেই তপসিয়া। অভিযোগ, মেলা থেকে কিশোরীকে তপসিয়ার একটি নির্মীয়মাণ ফ্ল্যাটে নিয়ে যায় দুষ্কৃতীরা। হাত-পা-মুখ বেঁধে রাতভর তার উপর নির্যাতন চালানো হয়।

এর আগে ব্রেবোর্ন রোড থেকে ফুটপাথবাসী ১২ বছরের এক কিশোরীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ওলার গাড়িতে রাতভর নির্যাতন চালানো হয়েছিল। ভোররাতে তাকে শ্বাসরোধ করে খুন করে তপসিয়ার আম্বেদকর সেতু থেকে খালে ফেলে দেওয়া হয়। এবার সেই তপসিয়াতেই ফ্ল্যাটে আটকে যৌন নিপীড়ন চলল।

তপসিয়ার ফ্ল্যাটে আটকে রাতভর কিশোরীকে গণধর্ষণ, অধরা দুষ্কৃতীরা

সম্প্রতি কালনা, ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছিল, তপসিয়াতেও সেই ঘটনার পুনরাবৃত্তি। বান্ধবীর সঙ্গে শীল লেনে মেলা দেখতে গিয়েছিল সে। মেলা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাতভর সে বাড়ি ফেরেনি। শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়।

বছর ১৪-র এই কিশোরীর বাড়ি এন্টালির মোতিঝিলে। বৃহস্পতিবার বিকেলে কোনওমতে বাড়ি ফেরে ওই নাবালিকা। বাড়ির লোকের কাছে খুলে বলে সব কথা। এরপর এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। নির্যাতিত কিশোরীর পাশাপাশি তার বান্ধবীরও বয়ান নিয়েছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গত মাসে, ঠিক এভাবেই সেই তপসিয়াতেই এবার ফ্ল্যাটে আটকে রেখে নাবালিকাকে রাতভর গণধর্ষণের অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+