চোখের জল বাঁধ মানেনি, শায়িত বুদ্ধবাবুকে দেখে কান্না সাধারণ মানুষের
পিস ওয়ার্ল্ডের ঠান্ডা ঘরে শুইয়ে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রাণ অনেক আগেই চলে গিয়েছে। কেবল নশ্বর দেহ পড়ে আছে। আজ বিকেলে শেষযাত্রা। বিকাল চারটের সময় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ।
সকাল থেকেই পিস ওয়ার্ল্ডের সামনে মানুষের ভিড়। সিপিএম কর্মী - সমর্থকরা তো বটেই, বহু সাধারণ মানুষ ভিড় করছেন সেখানে। প্রৌঢ়, বৃদ্ধ বয়সের মানুষ হাজির হয়েছেন। চোখের জল আর বাঁধ মানছে না৷ কোনওভাবে একবার যদি শেষ দেখা যায় প্রিয় বুদ্ধবাবুকে৷ কেউ ঠায় পায়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। কেউ আবার বসে ছিলেন রাস্তার কোনও ছায়া ঘেরা অংশে।

পিস ওয়ার্ল্ড থেকে রাজ্য বিধানসভায় যায় মরদেহ। সেখানে সরকারিভাবে শেষ শ্রদ্ধা জানানো৷ তারপর সিপিএম কার্যালয়। সেখানে শায়িত থাকবে মরদেহ। এরপর বিকেলে অন্তিম বিদায়পর্ব। পশ্চিমবঙ্গের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা বড় অংশের মানুষের কাছে আবেগ।
সেজন্যই দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন গতকাল থেকে। এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন আটকে গিয়েছিল৷ বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। পেনশন আটকানোর কথা জানতে পেরেই তিনি চিঠি লিখে দেন। আর কোনও সমস্যা হয়নি। প্রৌঢ়া পিস ওয়ার্ল্ডের সামনে অঝোরধারায় কেঁদে চলেছেন।
পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শকট বার হন। সাধারণ মানুষ নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বিধানসভার বাইরেও বহু মানুষ অপেক্ষা করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখা। এটুকুই তাদের স্মৃতির পাতায় থেকে যাবে।












Click it and Unblock the Notifications