রাজ্যপালের সামনে অর্ধনগ্ন হয়ে থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখাল বৃত্তিমূলক শিক্ষকরা

আজ নিউটাউনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাজ্যপাল জগদীপ ধনকরের সামনে অর্ধনগ্ন হয়ে থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখাল বৃত্তিমূলক শিক্ষকরা। ঘটনাস্থল নিউটাউন কারিগরি ভবনের সামনে।

রাজ্যপালের সামনে অর্ধনগ্ন হয়ে থালা হাতে নিয়ে বিক্ষোভ

বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকা তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। এবং আদালতে তারা জানিয়েছিল তাদের দাবি-দাওয়ার না মানা হলে তারা একটি অবস্থান বিক্ষোভ করবে সেই মতো আদালত তাদের ১৫ দিনের অনুমতি দেয়। গত ২৭ জানুয়ারি থেকে প্রায় ১২ হাজার শিক্ষক শিক্ষিকা তারা কারিগরি ভবনের উল্টোদিকে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন।

আজ তাদের অবস্থান বিক্ষোভ ১৩ দিনের পড়লো। এবং ১৩ দিনের মাথায় তারা যখন খবর পায় রাজ্যপাল নিউটাউনের কলেজে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। শিক্ষকদের দাবি এরপর তারা অর্ধনগ্ন অবস্থায় থালা হাতে নিয়ে রাস্তার পাশে বসে পড়ে সারিবদ্ধ ভাবে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং ঠিক সেই সময় রাজ্যপাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন ও তার আছে সারিবদ্ধ ভাবে আন্দোলন দেখাচ্ছিলেন সেটি রাজ্যপালের নজরে আসে শিক্ষকদের দাবি। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় টেখনোসিটি থানার পুলিশ এবং শিক্ষক-শিক্ষিকাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+