Partha chatterjee: দুর্নীতির অন্যতম 'মাথা'! CBI-র মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ আদালতের
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় জামাইয়ের বয়ানে আগেই বিড়ম্বনা বেড়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার ফের জামিন খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় ফের পার্থের জামিন নাকচ। পার্থ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে বলে পর্যবেক্ষণ সিবিআইয়ের বিশেষ আদালতের।
বিচারক শুভেন্দু সাহার এজলাসে পার্থর জামিন আর্জির শুনানি চলছিল। বৃহস্পতিবার দুই তরফের সওয়াল জবাব শেষে রায় সংরক্ষিত রাখে সিবিআইয়ের বিশেষ আদালত। বিচারক বলেন, "এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্তি দেওয়া যাবে না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তদন্ত প্রমাণিত, তাঁর নির্দেশেই সমস্ত ওএমআর শিট নষ্ট করা হয়েছে। উনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি।"

পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন বলে দাবি করে সিবিআই। আদালতেরও পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখন যে পর্যায়ে রয়েছে, তাতে করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে। গত ১১ এপ্রিলেই এই মামলায় রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক না আসায় আরও ৬ দিন অপেক্ষা করতে হয় পার্থকে। যদিও ৬ দিন পরেও রায় ঘোষণায় জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারক।
এই সংক্রান্ত ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ শুনানি হয় ৩ এপ্রিল। পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী শেষ শুনানিতে সওয়াল করেছিলেন, তাঁর মক্কেল দীর্ঘদিন অসুস্থ। এছাড়াও প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই তার নাম উঠে আসেনি। তবুও তাঁকে হেফাজতে আটকে রাখা হয়েছে। একই মামলায় বাকিদের মুক্তি দেওয়া হয়েছে। তাই পার্থেরও জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। ১৭ এপ্রিল বৃহস্পতিবারের শুনানিতে তা নাকচ করে দিলেন বিচারক।
প্রসঙ্গত, ইডির মামলায় গত মার্চ মাসে পার্থের বিরুদ্ধে বিস্ফোরক সব বয়ান দেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য। কোটি কোটি টাকার হিসেব দেন বলে খবর সূত্রের। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়, পিংলায় পার্থ চ্যাটার্জির স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে স্কুল রয়েছে, সেখানেই পার্থর জামাই কল্যাণময়ের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। প্রথমে স্কুলের জমি কেনা ও পরে তা স্কুল নির্মাণের জন্য ১৫ কোটি টাকা নগদ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications