সোনারপুরে গুলিতে খুন আইএনটিটিইউসি নেতা! কী বলছে পরিবার
সোনারপুরে গুলিতে খুন ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক সমীর মিস্ত্রি। রাতে খাবার খাওয়ার সময় দুষ্কৃতীরা বাইরে থেকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় সমীর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু।
সোনারপুরে গুলিতে খুন ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক সমীর মিস্ত্রি। রাতে বাড়িতে খাবার খাওয়ার সময় দুষ্কৃতীরা বাইরে থেকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় সমীর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

সমীর মিস্ত্র্রির স্ত্রী জানিয়েছেন, পাড়ায় কিংবা সংগঠনে কারও সঙ্গে কোনও রকমের রেষারেষি ছিল না। পুলিশ সূত্রেও অনুমান, এটা কোনও রাজনৈতিক খুন নয়, পুরনো রেষারেষি থেকেই খুন।
সোমবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল সমীর মিস্ত্রির মেয়ে চৈতালির। সে জানিয়েছে, মাস দুয়ের ধরে মদের নেশা করতেন তিনি। মাস কয়েক আগে থেকে প্রমোটিং-এর কাজে হাত দিয়েছিলেন। সেখানে কোনও সমস্যা হয়ে থাকতে পারে বলে সন্দেহ বাড়ির লোকের। সমীর মিস্ত্রির অপর মেয়ে পড়ে দশম শ্রেণিতে।
রাতে খেতে বসে গুলি বিদ্ধ হন ট্যাক্সি ইউনিয়নের সম্পদক সমীর মিস্ত্রি। সেই সময় বাইরে বৃষ্টি হওয়ায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন বাজ পড়েছে। কিন্তু পরে ভুল ভাঙে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাইপাশের হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সমীর মিস্ত্রির।












Click it and Unblock the Notifications