শুক্রবার কলকাতায় আবার ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তির শঙ্কা

কলকাতা, ১৮ ডিসেম্বর: ভাড়া বাড়াতে হবে। পাশাপাশি, বন্ধ করতে হবে পুলিশি জুলুম। এই দুই দাবিকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ শুক্রবার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল চালক ও মালিকদের সংগঠন। এর ফলে চূড়ান্ত হয়রানিতে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, ধর্মঘটের পাশাপাশি ওইদিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপিও দেবে ধর্মঘটীরা। যদি পুলিশ তাদের বাধা দেয়, তা হলে আগামীদিনে আরও বড় আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

ককক

এর আগে শুধু চালকরাই ধর্মঘট করেছে। কিন্তু এ বার মালিকরাও তাতে শামিল হচ্ছেন। এ বারের ধর্মঘটের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+