বৃহস্পতিবার মানিকতলা বাজারে হানা দিল টাস্ক ফোর্স, কী বলল ব্যবসায়ীরা?

বৃহস্পতিবার লক্ষ্মীবারেও কলকাতার বাজারের হানা দিল টাস্ক ফোর্স। সবজি, আনাজপাতি, মাছ, মাংস - বাজারের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কোনওভাবেই এই দাম কমছিল না। বরং নিত্য দিন দাম বেড়ে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা৷

গতকাল টাস্ক ফোর্সের আধিকারিকরা কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে গিয়েছিলেন। সেখানে ক্রেতা - বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলেন। কোন জিনিসের কত দাম যাচ্ছে? কেন দাম বাড়ানো হচ্ছে? সেই বিষয়ে জানতে চান প্রতিনিধিরা৷ আজ বৃহস্পতিবার মানিকতলা বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

maniktala

সকাল বেলাতেই মানিকতলা বাজারে পৌঁছে যান রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা৷ মানিকতলা বাজার মধ্য ও উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ মার্কেট। সেখানে গিয়ে সবজি, আনাজপাতির দাম জানা হয়৷ গোটা বাজার ঘুরে দেখা হয়। ক্রেতাদের সঙ্গে কথা বলা হয়৷ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে বাজারে জিনিসপত্রের দাম৷ ফলে মধ্যবিত্তের বাজার করতেও নাভিশ্বাস উঠছে।

বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। অবিলম্বে দাম কমাতে হবে। সাধারণ মানুষের কেনাকাটার সাধ্যের মধ্যে দাম নিয়ে যেতে হবে। সেই কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, তাও বিক্রেতাদের জানানো হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের সঠিক ব্যবসা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের সদস্যরা সেই সব বিষয়ও খতিয়ে দেখছেন। এবার প্রবল গরম পড়েছিল৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টিও হয়নি৷ আষাঢ় মাস শেষের দিকে৷ কিন্তু এখনও ভালো করে বৃষ্টি নামেনি গাঙ্গেয় বঙ্গে।

ভয়াবহ গরম ও বৃষ্টি না হওয়ার কারণে এবার সব্জির ফলন ভালোভাবে হয়নি। সেই কারণেও দাম অনেকটাই বেড়ে রয়েছে জিনিসপত্রের। এই কথাও বিক্রেতারা জানাচ্ছেন টাস্ক ফোর্স আধিকারিকরা। জিনিসপত্রের দাম কমাতে হবে। এই কথা জোর দিয়ে বলা হয়েছে।

জিনিসপত্রের দাম কত যাচ্ছে? সেই সব তথ্য নবান্নে আধিকারিকদের কাছে পাঠানো হচ্ছে৷ এই কথাও জানিয়েছেন আধিকারিকরা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+