ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক! তৃণমূল-বিজেপিকে আক্রমণে সোমনাথ চট্টোপাধ্যায় উদাহরণ মহঃ সেলিমের

ফের একবার তৃণমূল-বিজেপিকে নিশানা করলেন মহঃ সেলিম। একইসঙ্গে তিনি মাসব্যাপী দলের কর্মসূচির কথা ঘোষণা করেছেন।

ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক তৃণমূল আর বিজেপি। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে এমনটাই কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেছেন, আদানিকাণ্ডে এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন এই দুই দল এক দল থেকে অন্য দলে গেলে কেউ ব্যবস্থা নেয় না। বিধানসভা আর লোকসভায় একই পরিস্থিতি।

নির্বিচারে দলবদলের সমর্থক দুদলই

নির্বিচারে দলবদলের সমর্থক দুদলই

সিপিআইএম রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে হয়েছে এদিনই। এরপরে করা সাংবাদিক সম্মেলনে মহঃ সেলিম বলেছেন, এই দু-গলই রাজনীতির দুর্নীতিকরণের অন্যতম সূচক নির্বিচারে দলবদলকে সমর্থন করে। আর এই দুদলই আদানিদের নিয়ে চলে। বিধানসভা হোক কিংবা লোকসভা দলবদল করলেও বিধায়ক কিংবা সাংসদদের বিরুদ্ধে কোনও হুইপ জারি করা হয় না বলেও অভিযোগ করেন তিনি। এব্যাপারে বিধানসভা কিংবা লোকসভার অধ্যক্ষও একই ভূমিকা নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা ওম বিড়লা ও বিমান বন্দ্যোপাধ্যায়ের

সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা ওম বিড়লা ও বিমান বন্দ্যোপাধ্যায়ের

এদিন মহঃ সেলিম লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়র সঙ্গে বর্তমান অধ্যক্ষ ওম বিড়লা এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন। তিনি বলেন লোকসভার অধ্যক্ষ থাকার সময় সোমনাথ চট্টোপাধ্যায় বিএসপির এক সাংসদের সমাজবাদী পার্টির মঞ্চে থাকার ছবি সামনে আসতেই সদস্য পদ খারিজ করে দিয়েছিলেন। কিন্তু লোকসভার যেমন শুভেন্দু অধিকারীর ভাই এবং বাবার বিরুদ্ধে তৃণমূল কোনও হুইপ জারি করতে পারছেন না, ঠিক তেমনই বিধানসভায় দলবদলকারী বিধায়কদের বিরুদ্ধে কোনও হুইপ জারি করতে পারছেন না শুভেন্দু অধিকারী।

লুটে একই ভূমিকা দুদলের

লুটে একই ভূমিকা দুদলের

মহঃ সেলিম অভিযোগ করেন সরকারি জমি থেকে জঙ্গলের জমি, পাহাড় থেকে সাগর সবই তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। আর এই কাজে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি এবং রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল একই ভূমিকা নিচ্ছে।

রাজ্য জুড়ে দলের কর্মসূচি

রাজ্য জুড়ে দলের কর্মসূচি

সিপিআইএম রাজ্য সম্পাদক দলের তরফে কর্মসূচিও ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ত্রিপুরার প্রতি সংহতি জানিয়ে ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিপুরা সংহতি দিবস পালন করা হবে। তিনি বলেছেন, গত পাঁচ বছরে বিজেপি ত্রিপুরায় অপশাসন চালিয়েছে। সেই কথাই ওইদিন পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরা হবে।
১৪ ফেব্রুয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ বাকি বন্দিদের মুক্তির দাবিতে মিছিল করবে বামপন্থী দলগুলি। সেই মিছিলে বিজেপি ও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৭ ফেব্রুয়ারি সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে হাওড়ায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করার পাশাপাশি কমিউনিস্ট ম্যানিফেস্টোর ১৭৫ তম বার্ষিকী উপলক্ষে মাতৃভাষায় মার্কসচর্চা শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+