Dilip Ghosh: পুলিশের ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই! টাকা তুলে দিচ্ছে...তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

Dilip Ghosh: কখনও জয়নগর, কখনও আমহার্স্ট স্ট্রিট। পুলিশের কাজ নিয়ে প্রশ্ন উঠছে বারে বারে। বিরোধীরা পুলিশের সমালোচনা করলেও, তৃণমূল তাতে পুলিশের কোনও ভুল কিছু দেখছে না। সেই বিষয়টি নিয়েই এবার তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে .দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। এমনিতেই পুলিশকে নিয়ে চিন্তা আছে। সিপিএম আমলে পুলিশকে ব্যবহার করা হতো। কিন্তু এখন গোটাটাই পুলিশ করছে।

দিলীপ ঘোষ

তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল পার্টি বলে কিছু নেই। পুলিশ টাকা তুলে দিচ্ছে। বিরোধীদের ঠাণ্ডা করছে। ফলে তাদের ওপর কোনো কন্ট্রোল নেই। যেখানে গণ প্রহারে লোক মরছে সেখানে পুলিশের দেখা নেই। যেখানে গুলি চলছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুলিশের কোনো অ্যাকশন নেই, তাদের সামনে আর এখানে, কার মোবাইল চুরি হয়েছে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোক কে ডেকে থানায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে।

দিলীপ ঘোষের প্রশ্ন, পুলিশ কি মানবতা হারিয়ে ফেলেছে? এর পিছনে কি রহস্য? তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ ভয়ে আছে। দুষ্কৃতকারীদের থেকে বাঁচতে মানুষ পুলিশের কাছে যায়। পুলিশ যদি এরকম অত্যাচার করে, তাহলে মানুষ কোথায় যাবে, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

বাগমারিতে পিটিয়ে খুন নিয়ে দিলীপ ঘোষ বলেন, মানুষ খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। হিংস্র হয়ে যাচ্ছে। ছোট খাটো ঘটনায় মারাত্মক ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার কড়াকড়ি নেই। এই ধরনের ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, স্কুল চত্বর-ক্লাব-মন্দিরে মদের বোতল পড়ে আছে। গ্যারাজে পানশালা বসানোর প্রতিবাদ করার মারধর। মানুষের কি কোনও সুরক্ষা নেই? তখন পুলিশ কোথায়, প্রশ্ন করেন তিনি। পাশাপাশি তিনি আমহার্স্ট স্ট্রিট থানার ঘটনা উল্লেখ করে বলেন, পুলিশ পিটিয়ে মারছে। কিন্তু সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে পুলিশের দেখা মেলে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+