বিধানসভাকে দশকর্মা ভাণ্ডার করেছেন মুখ্যমন্ত্রী! অধ্যক্ষ কি তৃণমূলের না বিধানসভার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বিধানসভা থেকে বেরিয়ে তীব্র ভাষায় স্পিকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রিভিলেজ হতে পারে জেনেও তাঁর প্রশ্ন, এখানকার অধ্যক্ষ বিধানসভার অধ্যক্ষ না তৃণমূলের অধ্যক্ষ হিসেবে কাজ করছেন? তিনি কখনই ঠিক করে দিতে পারেন না, বিজেপির তরফে কে বলবেন?

তিনি বলেন, সুমন কাঞ্জিলাল দীর্ঘদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছেন। লোকসভ নির্বাচনেও একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী এবং ভাইপোর সঙ্গে তাকে দেখা গিয়েছে। এরপরও কেন তাকে বিজেপির তালিকায় বক্তা হিসেবে রাখা হল, এর প্রতিবাদ জানিয়েই বিজেপির বিধায়করা ওয়াক আউট করেছেন বলে জানান শুভেন্দু অধিকারী।

suvendu adhikari


বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে
বিজেপি সাংসদ কিংবা বিধায়কদের বাংলার একাধিক জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। তারা কখনও বলেননি বাংলা ভাগ চাই। তবে উত্তরবঙ্গের মানুষ ভীষণভাবে বঞ্চিত।

উত্তরবঙ্গের জন্য আলাদা প্যাকেজ
বিরোধী দলনেতা বলেন, গাজলডোবা থেকে আলিপুরদুয়ার অনেক অট্টালিকা তৈরি হলেও উত্তরবঙ্গের মহাকরণ হিসেবে পরিচিত উত্তরকন্যা অকেজো হয়ে পড়ে রয়েছে। কোন আমলাই সেখানে বসেন না। শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতায় আসলে উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা প্যাকেজ হবে এবং যে রোহিঙ্গারা দেশে এসে রয়েছে তাদের চুলের মুটি ধরে বের করে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথলজিক্যাল লায়ার
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, নীতি আয়োগের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী অসত্য ভাষণ দিচ্ছেন। সিইও জানিয়ে দিয়েছেন আসলে বৈঠকে কী হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাথলজিক্যাল লায়ার তা নীতি আয়োগের বৈঠকেই প্রমাণ হয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বিজেপির বিধায়কা বিধানসভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনলে তা আলোচনার জন্য সুযোগ পাওয়া যায় না। কিন্তু এরকম একটা অসত্য বক্তব্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে যান সরকারি দলের বিধায়করা।

বিধানসভাকে দশকর্মা ভাণ্ডার করেছেন
এদিন বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছেন। তিনি বলেন, আরেকটা সোমবার গেল, যেদিন মুখ্যমন্ত্রী কোশ্চেন আওয়ারে ছিলেন না।

ফিরহাদ হাকিমকে বয়কট
বিরোধী দলনেতা জানিয়েছেন, বিধানসভায় সরকার পক্ষ ন্যায়সংহিতার বিরোধিতা করে যে প্রস্তাব এনেছে তার বিরোধিতা করবেন বিজেপি বিধায়করা। এছাড়া দাওয়াতে ইসলামের ডাক দেওয়া রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিজেপির বিধায়করা কোনও প্রশ্ন করবে না, তাঁর দফতর নিয়েও কিছু বলবে না। কোনও আলোচনায় তিনি ভাষণ দিলে বিজেপি বিধায়করা তাঁকে বয়কট করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+