আপনি হাজার হাজার চাকরি খেয়েছেন, আপনার রায় জনগণ দেবে! নাম না করে মমতার নিশানায় অভিজিৎ

অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নারীদের সম্মান রক্ষার্থে নারী দিবসের পদযাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি বিচারপতির চেয়ারে বসে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

নিজের বক্তব্যের শুরুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালি নিয়ে ভুয়ো 'সন্দেশ' প্রচার করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কয়েকটা ঘটনা ঘটতেই পারে। তবে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে দল ও সরকার ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন তিনি। কিন্তু অন্য জায়গায় নারী নির্যাতনের পরে ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। নারী নির্যাতনের পরেও ব্রিজভূষণ সিংকে বক্সিং বডির চেয়ারম্যান রাখার কথাও স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, যদি কিছু ঘটে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। সেখানে তৃণমূলের নেতাদের রেয়াত করা হয় না বলেও দাবি করেন তিনি। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, একমাত্র বাংলা, যেখানে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ওদের একটাই কাজ, তৃণমূলের বিরুদ্ধে মামলা করা।

সন্দেশখালির পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের প্রসঙ্গ। তিনি প্রশ্ন করেন, এঁদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? নিজেও যে কোনও সময় কালো কোট গায়ে আদালতে সওয়াল করেছেন, সে কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

নাম না করে তিনি বলেন, রোজ একটা করে পিল খাচ্ছে আর বিজেপির কথা হজম করছে। বিজেপি যা বলেছে, উনি তাই করেছেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, আপনার রায় জনগণ দেবে। হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি যেখানেই দাঁড়াবেন ছাত্রছাত্রীদের নিয়ে যাবে তৃণমূল, সেখানে চাকরি খাওয়ার বিষয়টি তুলে ধরা হবে।

নাম না করে তিনি বলেন, বিচারপতির আসনে বসে উনি বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, পাঁচলক্ষ চাকরি রেডি। কিন্তু হিংসুটে সিপিআইএম-কংগ্রেস ও বিজেপির জন্য তা করা যাচ্ছে না।

১০ মার্চ তৃণমূলের জন গর্জন সভায় যাওয়ার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশকে বাঁচাতে গেলে গর্জন করতে হবে। সারা ভারত তাঁর সরকারের কাজকে নকর করছে বলেও মন্তব্য করেন তিনি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া বর্ষীয়ান নেতা তাপস রায়ের নাম না করে তিনি বলেন, বাড়িতে ইডির ভয়ে কেউ কেউ বিজেপিতে চলে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+