পঞ্চায়েতের লক্ষ্যে রাজ্যে অমিত, বিজেপির ৩৬ সাংসদ ৩৬ কেন্দ্রে প্রকাশ্য সমাবেশে

লক্ষ্য পঞ্চায়েত ভোট, তিনদিনের জন্য রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ৩৬ জন সাংসদ ৩৬টি লোকসভা কেন্দ্রে জনসভা করবেন। ১৩ জন সাংসদের তালিকা ইতিমধ্যেই রাজ্য বিজেপির হাতে।

কলকাতা, ৬ এপ্রিল : প্রথম লক্ষ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট। দ্বিতীয় লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নির্দেশে বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে আসছেন। এই খবর আগেই প্রকাশ হয়েছিল। এবার অমিত শাহের বঙ্গ-সফরের দিনক্ষণ নির্দিষ্ট করল রাজ্য বিজেপি।

রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৫ থেকে ২৭ এপ্রিল তিনদিন রাজ্যে থাকবেন অমিত শাহ।

লক্ষ্য পঞ্চায়েত, বিজেপির ৩৬ সাংসদ ৩৬ কেন্দ্রে

সেইসঙ্গে রাজ্য বিজেপি-র পক্ষ থেকে রাহুল সিনহা জানান, ৩৬ জন সাংসদ রাজ্যের ৩৬টি লোকসভা কেন্দ্রে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। করবেন প্রকাশ্য জনসভাও। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধেই নামছে বিজেপি। সেইসঙ্গ রয়েছে বেশ কয়েকটি পুরসভা ভোট ও উপনির্বাচনও।

বিজেপি রাজ্য নেতৃত্ব তাঁদের লক্ষ্য স্থির করে দিয়েছে। তাঁরা টার্গেট করছেন পঞ্চায়েত ভোটকে। সেইসঙ্গে তাঁদের নজর থাকবে ২০১৯-এর লোকসভা নির্বাচনও। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই তাঁরা জনসভা করতে চান। সেই সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীতও হয়েছে। ৩৬ জন সাংসদের মধ্যে ১৩ জনের সম্মতি প্রদান এই পরিকল্পনার প্রথম ধাপ।

বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, রাজ্যে বিজেপি-র সংগঠনকে শক্তিশালী করা। আর সংগঠনকে শক্তিশালী করতেই বিজেপি লোকসভা কেন্দ্র ধরে ধরে এগোতে চাইছে। পঞ্চায়েত তো রয়েছেই, লোকসভার দিকেই মূল লক্ষ্য রেখে তাঁরা ভিত শক্ত করতে এখন থেকেই নেমে পড়েছেন ময়দানে।

ইতিমধ্যেই দিল্লি থেকে একটি তালিকা এসে পৌঁছেছে রাজ্য বিজেপি নেতৃত্বের হাতে। সেই তালিকা অনুযায়ীই কর্মসূচি স্থির করা হচ্ছে। আপাতত ১৩ জন সাংসদকে নিয়ে ১৩টি সভার আয়োজন চূডান্ত হয়েছে। স্থির হওয়া সভাস্থলের মধ্যে রয়েছে যাদবপুর, হুগলি, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বর্ধমান পূর্ব, পুরুলিয়া ইত্যাদি। সভায় মূল বক্তা হিসেবে থাকবেন যথাক্রমে মহেন্দ্র পাণ্ডে, রবিশঙ্কর প্রসাদ, বাবুল সুপ্রিয়, জয়ন্ত সিনহা, শাহনওয়াজ হোসেন প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+