আগামী ১০ বছরের জন্য 'সবচেয়ে বড় দুর্গা' সংরক্ষিত হচ্ছে কলকাতাতেই!

কলকাতা, ২৮ অক্টোবর : পৃথিবীর সবচেয়ে বড় দূর্গা মূর্তি দেখতে না পাওয়ার আক্ষেপ যাঁদের রয়ে গিয়েছে, তাদের জন্য এবার সুখবর। দুর্গা পুজো শেষ হয়ে গেলেও ৮০ ফুটের ফাইবারগ্লাসের মা দুগ্গাকে আবারও দেখার সুযোগ পাবেন আপনি। ইকো পার্ক, রবীন্দ্র সরোবর, নিকো পার্ক বা সরকারের বাতলে দেওয়া কোনও জায়গায় আগামী ১০ বছর প্রদর্শনীতে রাখা হবে এই বিশালাকার প্রতিমা। ['এই পুজো নয়, অন্য পুজো দেখুন', এই বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 'সবচেয়ে বড়' দুর্গা দর্শন]

মঙ্গলবার দেশপ্রিয় পার্ক পুজো কমিটির সদস্যরা, স্টার সিমেন্টের প্রতিনিধি এবং শিল্পী মন্টু পাল প্রতিমার প্রদর্শনী নিয়ে বৈঠকে বসেন। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, পুজো কমিটির সদস্য, সরকারের প্রতিনিধি এবং শিল্পী এই সপ্তাহেই দুটি জায়গা থেকে একটি জায়গা নির্বাচন করে নেবে যেখানে প্রতিমা প্রদর্শনীতে রাখা হবে।

আগামী ১০ বছরের জন্য 'সবচেয়ে বড় দুর্গা' থাকছে কলকাতাতেই!

যে দুটি জায়গার মধ্যে একটি জায়গাকে চূড়ান্ত করা হবে তা হল রবীন্দ্র সরোবর এবং রাজারহাটের ইকো পার্ক। নিক্কো পার্ক, টেকনো ইন্ডিয়া গোষ্ঠী, এমনকী বিড়লার মতো বেসরকারি সংস্থাও বাংলা ও বাংলার বাইরে হায়দ্রাবাদ বা রাজস্থানে মূর্তি স্থাপন করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আপাত রবীন্দ্র সরোবরের পাল্লাই ভারি। কারণ এই মূর্তি সহজেই রবীন্দ্র সরোবরে নিয়ে যাওয়া যাওয়া, এবং প্রতিমা দেখতে সাধারণ মানুষ খুব সহজেই প্রবেশ করতে পারবেন। কিন্তু যদি জায়গার পরিধি নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প ইকো পার্ক।

আগামী সপ্তাহে জায়গা জরিপের পরই জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিল্পী মিন্টু পাল জানিয়েছেন, একবার জায়গা চূড়ান্ত হয়ে গেলে প্রতিমার বিভিন্ন অংশ খোলার কাজ শুরু হবে। এর পর যথাস্থানে নিয়ে গিয়ে আবার প্রতিমার অংশগুলি এক এক করে জোড়া লাগিয়ে দেওয়া হবে।

স্টার সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, "এই বিস্ময় মূর্তিটি ঘিরে পর্যটকদের আকর্ষণ বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। কমপক্ষে অন্তত ১০ বছর। রাজ্য সরকারের থেকেও সংরক্ষণের জন্য সহযোগিতার আশ্বাস মিলেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+