বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা! রাজ্যের মানুষের প্রতি বড় বার্তা প্রধানমন্ত্রীর, বলছেন রাজ্যপাল
রাজ্যপাল হিসেবে বাংলার মানুষের প্রতি তাঁর দায়িত্ব রয়েছে। বাংলার মানুষের জন্য কেন্দ্রের বরাদ্দ নিয়ে এই সফরে কথা হয়েছে বলে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোনও দেরি ছাড়াই পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, বলেছেন রাজ্যপাল।
তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে এটা তাঁর দ্বিতীয় দিল্লি সফর। এবারের সফরে দেশের উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সঙ্গে কথা হয়েছে। ওইসব বৈঠকে যা আলোচনা হয়েছে সাধারণত সেগুলো পাবলিক ডোমেনে আলোচনা করা উচিত নয়। কিন্তু বাংলার মানুষের জন্য ইতিবাচক ডেভেলপমেন্ট হয়েছে তাই তিনি শেয়ার করছেন, যেটা শেয়ার করা সম্ভব।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, রাজ্যপাল হিসেবে রাজ্যের মানুষের ভাল থাকার জন্য তাঁর একটা কর্তব্য রয়েছে। এটা তাঁর প্রথম সফর নয়, কয়েক দিনের মধ্যে দ্বিতীয় সফর কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে। মূলত বিভিন্ন প্রকল্পের তহবিল নিয়ে আলোচনা হয়েছে যেটা রাজ্যের মানুষের স্বার্থে লাগে। ফল খুবই ইতিবাচক।
কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে যা করণীয় সেই বিষয়ে দেরি না করে কাজ করার পক্ষপাতী। প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কিছু প্রকল্পের টাকা আটকানো হয়েছে টেকনিক্যাল কারণে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে কিছু বিষয়ে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে। এবং সেই টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাড়া হবে কেন্দ্রীয় সরকারের আইন মেনে। এটাকে খুবই ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি, জানিয়েছেন রাজ্যপাল।
তিনি আরও বলেছেন, একজন রাজ্যপাল হিসেবে তার কাজ রেইনবো ব্রিজ হিসেবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কাজ করা। সেই কাজের জন্যই তিনি গিয়েছিলেন। রেজাল্ট খুবই পজেটিভ। রাজ্যপাল বলেছেন, তিনি আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী আগ্রহ দেখে এবং বাংলার মানুষকে সাহায্য করার বিষয়ে।
সিভি আনন্দ বোস বলেছেন, এখানে কিছু অমিশন এবং কমিশন-এর বিষয়ে রয়েছে, রাজ্য সরকারের দিক থেকে। সেগুলো আশা করি সংশোধন করে নেওয়া হবে। তাঁর নিজেরও একটা পর্যবেক্ষণ রয়েছে সংশ্লিষ্টমন্ত্রীর দপ্তরের বিষয় এবং সাংবিধানিক সহকর্মীদের বিষয়ে। তিনি মনে করেন গণতান্ত্রিক পরিকাঠামোয় বাংলার মানুষের স্বার্থে পুনরায় আশ্বস্ত করার অধ্যায় শুরু হয়েছে।
জল জীবন মিশনে হাজার কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, তিনি শুধুমাত্র একটা মাধ্যম। এটা সবেমাত্র শুরু হয়েছে। আরও ইতিবাচক বিষয় খুব শীঘ্রই জানতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল মুখে অনেক কিছু বলেন, সম্প্রতি বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর (রাজ্যপাল) সমালোচনা করেছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, প্রসঙ্গে উনিও ঠিক তিনিও ঠিক। তিনি (রাজ্যপাল) বাংলার মানুষের স্বার্থে রয়েছেন। কোনও নির্দিষ্ট সরকারের পক্ষে নন।












Click it and Unblock the Notifications