টালা ব্রিজ নিয়ে আশঙ্কা সত্যি! পুজোর আগে নিষিদ্ধ বাস ও ভারী যানবাহন চলাচল
উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। বিপজ্জনক হওয়ায় টালা ব্রিজে পুজোর আগেই বাস এবং ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এদিন নবান্নে টালা ব্রিজ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। বিপজ্জনক হওয়ায় টালা ব্রিজে পুজোর আগেই বাস এবং ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এদিন নবান্নে টালা ব্রিজ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেইখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিল বিশেষজ্ঞ সংস্থা রাইটস। জানা গিয়েছে, আপাতত ব্রিজটি ভাঙা হচ্ছে না।

টালা ব্রিজের স্বাস্থ্য বেহাল। বুধবার ব্রিজ পরিদর্শনে রাইটসের প্রতিনিধি ছাড়াও ছিলেন, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, রেল ও পূর্ত দফতরের প্রতিনিধিরা। পরে তারা রিপোর্ট জমা দেন নবান্নে। রিপোর্টে জানানো হয় ব্রিজের বিভিন্ন প্রকোষ্ঠে জল জমে রয়েছে। ফলে এই সেতু আর সংস্কার করা সম্ভব নয়। এই কারণে ব্রিজটি ভেঙে ফেলার ব্যাপারেও তারা মত প্রকাশ করেন।
বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় হাইটবার বসিয়ে আপাতত ব্রিজ দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। তবে কোন বিকল্প পথে যানবাহন চালানো হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ভারবহন ক্ষমতা কমে যাওয়ায় আপাতত বিটি রোডের ওপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ ফুট উঁচু হাইটবার বসানো হবে। খরচ পড়বে ২৬ লক্ষ টাকা। পূর্ত দফতর সূত্রে খবর, ২১ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই হাইটবার।












Click it and Unblock the Notifications