টালা ব্রিজে সমস্যার কারণে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের, জেনে নিন সময়
টালা ব্রিজের সমস্যার কারণে অতিরিক্ত মেট্রো চলবে। টালা ব্রিজ বন্ধ থাকার কারণে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে অতিরিক্ত মেট্রো চালানো যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য বৈঠকের কথাও জানানো হয়েছে মেট্রোর তরফে। নোয়াপাড়া থেকে চালানো হবে এই মেট্রো রেকগুলি।

মেট্রোরেল সূত্রের খবর, পুজোর আগেই তালা ব্রিজের কারণে অতিরিক্ত রেক চালানোর জন্য মেট্রো রেলের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই সময় মেট্রো জানিয়েছিল পুজোর আগে বাড়তি মেট্রো চালানো সম্ভব নয়। পুজোর পর সিদ্ধান্ত নেওয়া হবে।
পুজোতেও প্রতিবছরের মতো এবছরও অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। কিন্তু পুজো মিটলে যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে কিনা এদিন সেই সিদ্ধান্তের কথা জানানো হয়। পুজোতে নোয়াপাড়া থেকে যে অতিরিক্ত রেক চালানো হয়েছিল সেই সংখ্যাক রেক চলবে প্রাথমিক পর্বে।












Click it and Unblock the Notifications