নরেন্দ্র মোদীর শপথ, কলকাতায় দেড় লক্ষ লাড্ডু বিতরণ বিজেপির

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ নেওয়ার খুশিতে কলকাতায় দেড় লক্ষ লাড্ডু বিতরণ করল রাজ্য বিজেপি।

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ নেওয়ার খুশিতে কলকাতায় দেড় লক্ষ লাড্ডু বিতরণ করল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকে বড় বাজারের কলাকার স্ট্রিটের একটি ধর্মশালায় বিজেপির পক্ষ থেকে পথচলতি মানুষদের এই লাড্ডু বিতরণ করা হয়।

নরেন্দ্র মোদীর শপথ, কলকাতায় দেড় লক্ষ লাড্ডু বিতরণ বিজেপির

রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রায় কয়েকশো কারিগর প্রায় দুদিন ধরে দেড় লক্ষ লাড্ডু বানিয়েছেন। সাধারণ মানুষের হাতে এই লাড্ডু তুলে দিয়ে বিজেপির সাফল্যকে তুলে ধরা হয়েছে বলেই দাবি দলের কর্মকর্তাদের। সাধারণ মানুষের তরফে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলে রাজ্য বিজেপির দাবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের ক্যারিশমায় ২০১৪ সালের থেকেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়যুক্ত হয়েছে গেরুয়া শিবির। তাই এবারের লোকসভা নির্বাচনের ফলকে নিজেদের নৈতিক জয় হিসেবেই দেখছে রাজ্য বিজেপি। তাই এবার তাদের আনন্দ ও উৎসব পালনের ধরন এবার অন্যরকম বলেই জানিয়েছেন এ রাজ্যের গেরুয়া ব্রিগেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+